খালেদা জিয়ার অনুমতি মেলেনি, মনোনয়নপত্র জমা দেবে না বিএনপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ মে ২০১৯, ২১:৩৫আপডেট : ২৭ মে ২০১৯, ২০:২৮




খালেদা জিয়া

খালেদা জিয়ার অনুমতি না পাওয়ায় বগুড়া-৬ আসনের উপনির্বাচনে তার জন্য সংগ্রহ করা মনোনয়নপত্র জমা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। ফলে এই আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য স্থানীয় বিএনপির চার নেতার মনোনয়নপত্র জমা দেওয়া হবে।

খালেদা জিয়ার একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ম্যাডাম খালেদা জিয়ার সম্মতি না থাকায় বগুড়া উপনির্বাচনে অংশগ্রহণ করার জন্য তার মনোনয়নপত্র জমা দেওয়া হবে না।’

বুধবার (২২ মে) সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয় থেকে খালেদা জিয়াসহ পাঁচ জনের মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছিল।

বিএনপির একটি সূত্র জানায়, মনোনয়নপত্রে খালেদা জিয়ার স্বাক্ষর আনতে গেলে তিনি নির্বাচন করতে রাজি হননি। তার এ সিদ্ধান্তটি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে জানানো হয়। পরে তিনি মায়ের মনোনয়নপত্র জমা না দেওয়ার নির্দেশ দেন।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মিডিয়া উইং এর সদস্য শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে বলেন, গতকাল (২১ মে) বগুড়ার স্থানীয় নেতাদের দাবির কারণে খালেদা জিয়ার মনোনয়নপত্র তোলার প্রাথমিক সিদ্ধান্ত দিয়েছিলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কিন্তু আজকে খালেদা জিয়া ও তারেক রহমান মনোনয়নপত্র জমা না দেওয়ার সিদ্ধান্ত নেন। ফলে শুধু চার জনের মনোনয়নপত্র জমা দেওয়া হবে।

উপনির্বাচনে অংশ নিতে বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জেলা বিএনপির আহ্বায়ক জি এম সিরাজ, পৌরসভার মেয়র মাহবুবুর রহমান, জেলা বিএনপির সাবেক সভাপতি রেজাউল করিম ও সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন।

বগুড়া-৬ আসনের উপনির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী হয়েছেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক টি জামান নিকেতা। অন্যদিকে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক নিয়ে লড়বেন দলটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম ওমর।

প্রসঙ্গত, ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ২৩ মে। এ আসনে ২৪ জুন উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন:


বগুড়া-৬ উপনির্বাচন: খালেদা জিয়াসহ ৫ জনের মনোনয়নপত্র সংগ্রহ

 

/এএইচআর/টিটি/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী