ধানক্ষেতে আগুন বিএনপির অপপ্রচার: হানিফ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মে ২০১৯, ১৭:০৯আপডেট : ২৩ মে ২০১৯, ১৭:১৮




মাহবুব উল আলম হানিফ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র এখনও থামেনি। সুযোগ পেলেই তারা ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। সর্বশেষ তারা ধানক্ষেতে আগুন দেওয়া নিয়ে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন তিনি।
বৃহস্পতিবার (২৩ মে) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কার্যালয়ে ‘শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন’ ও ‘নারীর অগ্রযাত্রায় সমৃদ্ধ বাংলাদেশ: শেখ হাসিনার অবদান’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।
মাহবুবউল আলম হানিফ বলেন, ‘বগুড়ায় কৃষকের ধানক্ষেতে আগুন দেওয়ার যে ঘটনা ফেসবুকে ছড়িয়ে পড়েছে সেটা বাংলাদেশের কোনও ঘটনা নয়। ভারতের পাঞ্জাবের একটি গমক্ষেতে অনেক আগে আগুন দেওয়া হয়েছিল। সেই আগুনের ছবি ফেসবুকে পেস্ট করে ছড়িয়ে দেওয়া হয়েছে।’ আর জুটমিল শ্রমিকদের কীভাবে খুলনার একজন বিএনপি নেতা উসকিয়ে দিয়েছেন তা সবার জানা বলে মন্তব্য করেন তিনি।
ধানক্ষেতে আগুন লাগার অপপ্রচার যারা চালাচ্ছে এবং পাটকল শ্রমিকদের যারা উসকিয়ে দিচ্ছে তাদের গ্রেফতার করে অবিলম্বে শাস্তির ব্যবস্থা করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান আওয়ামী লীগের এই নেতা।
মাহবুবউল আলম হানিফ বলেন, ‘শেখ হাসিনার বাংলাদেশে আজ নারীরা অনেক দূর এগিয়ে গেছে। গ্রামে-গঞ্জে নারীরা আজ নানা চ্যালেঞ্জ গ্রহণ করে সফল হচ্ছেন। স্থানীয় সরকারের নেতৃত্বে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছেন এবং নির্বাচনে তীব্র প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে তারা নেতৃত্বে আসছেন।’ এসবই শেখ হাসিনার অবদান বলে মন্তব্য করেন তিনি। বঙ্গবন্ধু ও শেখ হাসিনার আদর্শ ধারণ করে সব নেতাকর্মীকে রাজনীতি করার আহ্বান জানান হানিফ।
সুলতানা সফির সভাপতিত্বে অন্যান্যের মধ্যে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, বিশিষ্ট শিক্ষাবিদ শ্যামলী নাসরিন চৌধুরী, সাবেক নারী ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, আওয়ামী লীগের নেত্রী জাকিয়া হাসান, ফজিলাতুনন্নেসা ইন্দিরা, যুব মহিলা লীগের সভপাতি নাজমা আক্তার, আওয়ামী লীগের নেত্রী সাহেদা তারেক দীপ্তি, সাবেরা বেগম প্রমুখ সেমিনারে উপস্থিত ছিলেন।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন।

/এমএইচবি/এইচআই/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম