‘আমদানির মাধ্যমে ফসল উৎপাদনে কৃষককে নিরুৎসাহিত করা হচ্ছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মে ২০১৯, ২৩:০০আপডেট : ২৩ মে ২০১৯, ২৩:১৫

বক্তব্য রাখছেন আমির খসরু মাহমুদ চৌধুরী (ছবি– প্রতিনিধি)

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘বিদেশ থেকে আমদানির মাধ্যমে ফসল উৎপাদনে কৃষককে নিরুৎসাহিত করা হচ্ছে। যে দেশের কৃষক তার ফসলের দাম পাবে না, সে দেশে কখনও উন্নয়ন হবে না।’

বৃহস্পতিবার (২৩ মে) জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী কৃষক দল আয়োজিত এক আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলে তিনি একথা বলেন।

আমির খসরু মাহমুদ বলেন, ‘কৃষক ফসল উৎপাদন করছে, কিন্তু তার দাম পাচ্ছে না। তাহলে তারা কীভাবে খরচ করবে? কারণ, খরচ করার মতো অর্থ তো তার কাছে নাই। বরং আমদানির মাধ্যমে উল্টো কৃষককে নিরুৎসাহিত করা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘আজ যারা ক্ষমতায় আছে, তাদের সঙ্গে ব্যবসায়ীদের একটা বন্ধন তৈরি হয়েছে। এজন্য নীতিমালার মাধ্যমে কৃষকদের সুযোগ-সুবিধা নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। এতে ব্যবসায়ীরা অতিমুনাফা থেকে বঞ্চিত হবে।’

তিনি বলেন, ‘উৎপাদন খরচ না উঠায় কৃষকদের মাঝে এখন হাহাকার দেখা যাচ্ছে। কৃষকদের কাছে আমাদের যেতে হবে, তাদের পাশে দাঁড়াতে হবে। বিএনপি যখন ক্ষমতায় ছিল, তখন আমদানির চাইতে রফতানি বেশি হয়েছে। কিন্তু আজ কৃষক তার ফসলের ন্যায্যমূল্য না পেয়ে ফসলে আগুন দিচ্ছে।’

খালেদা জিয়ার মুক্তির বিষয় নিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘সরকারের যে মনোভাব তাতে আন্দোলন-সংগ্রাম ছাড়া খালেদা জিয়াকে মুক্ত করা সম্ভব হবে না। তাকে মুক্ত করতে আমাদের ঐক্যবদ্ধ আন্দোলন করতে হবে। এজন্য কৃষক-শ্রমিক সবাই মিলে ঐক্যবদ্ধ আন্দোলন করতে হবে।’

একই সভায় দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বিএন‌পির ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, ‘যে যেখানে যেভাবে আছেন, যখন আমরা ডাক দেবো, সেই ডাকে আপনাদের রাস্তায় নেমে আসতে হবে। তাহ‌লে দেশে গণতন্ত্র ফিরে আস‌বে।’

আয়োজক সংগঠনের আহ্বায়ক ও বিএনপির ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর সভাপতিত্বে সভায় আরও ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, যুগ্ন-মহাসচিব খায়রুল কবির খোকন, কৃষক দলের যুগ্ম-আহ্বায়ক তকদির হোসেন মোহাম্মাদ জসিম, কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।

/এইচএন/এমএ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী