প্রধানমন্ত্রী আপনাদের শুভেচ্ছা জানিয়েছেন, গণফোরামের ইফতারে ফারুক খান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ মে ২০১৯, ২২:১১আপডেট : ২৬ মে ২০১৯, ২২:৪১

গণফোরামের ইফতার গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ফারুক খানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যক্তিগত ও স্বাস্থ্যগত কারণে গণফোরামের ইফতারে উপস্থিত থাকতে পারেননি বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ফারুক খান। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী আমাকে তার ও আওয়ামী লীগের পক্ষে থেকে আপনাদের রমজানের শুভেচ্ছা জানিয়েছেন।’ রবিবার (২৬ মে) রাজধানীর একটি হোটেলে রাজনৈতিক নেতাদের সম্মানে গণফোরাম আয়োজিত ইফতার মাহফিলে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

ফারুক খান বলেন, ‘আজকের এই ইফতার মাহফিলে আমরা দোয়া করবো শেখ হাসিনা যেন আরও ভালোভাবে রাষ্ট্র পরিচালনা করতে পারেন। দেশের জনগণের জন্য কাজ করতে পারেন।’

এ সময় ইফতারে অংশ নেওয়ায় ফারুক খানকে ধন্যবাদ জানান গণফোরাম সভাপতি কামাল হোসেন।

গণফোরামের ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন জাতীয় ঐক্যফ্রন্টের শরিক দল বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সভাপতি সাইফুল হক, অর্থনীতিবিদ রেহমান সোবহান, গণস্বাস্থ্য কেন্দ্রের ডা. জাফরুল্লাহ চৌধুরী ও ব্যারিস্টার মঈনুল হোসেন, বিকল্পধারা বাংলাদেশ-এর একাংশের মহাসচিব শাহ আহমেদ বাদল, জাতীয় ঐক্য প্রক্রিয়ার মিলু চৌধুরী, গণফোরামের নির্বাহী সভাপতি অধ্যাপক আবু সাইয়িদ, সুব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক রেজা কিবরিয়া, প্রেসিডিয়াম সদস্য মোকাব্বির খান, জগলুল হায়দার আফ্রিক, যুগ্ম সাধারণ সম্পাদক মোশতাক আহমেদ, আফসারী আমিন আহমেদ প্রমুখ।

/এএইচআর/এমএনএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের