‘বিচার বিভাগ স্বাধীন হলে খালেদা জিয়াকে ১৪ দিনও জেলে রাখা যেত না’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ মে ২০১৯, ১৭:৫৬আপডেট : ৩১ মে ২০১৯, ২২:২৫

জিয়াউর রহমানের ৩৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

দেশে আইনের প্রয়োগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, ‘আজকে বিচার বিভাগ যদি স্বাধীন হতো, তাহলে বিবেকতাড়িত হতো। খালেদা জিয়াকে ১৪ মাস নয়, ১৪ দিনও জেলে রাখতে পারতো না।’

শুক্রবার (৩১ মে) জাতীয় প্রেস ক্লাবে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। তাঁতীদল এই সভার আয়োজন করেছে।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘আমি ধরে নিলাম উনার (খালেদা জিয়া) সাজা হয়েছে। এরকম সাজাপ্রাপ্ত লোকের সংখ্যা বাংলাদেশে হাজার হাজার। তারা জামিনে মুক্ত, কিন্তু খালেদা জিয়ার জামিন হচ্ছে না কেন? এই প্রেক্ষাপট ও বর্তমান অবস্থাটা বুঝতে হবে।’

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, পার্লামেন্টে যেতে চাপ আছে। চাপের চেয়ে লোভ বেশি। এদের একজন কি বলেছে, খালেদা জিয়ার মুক্তি না হলে আমরা পার্লামেন্টে যাবো না। তাহলে তাদের কাছে পার্লামেন্ট জরুরি, খালেদা জিয়ার মুক্তি জরুরি না।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য আরও বলেন, ‘‘লন্ডনে প্রধানমন্ত্রী বলেছেন, ‘তারেককে বেশি বাড়াবাড়ি না করতে বলো। তাহলে, কিন্তু তার মাকে আর ছাড়বো না।’ তার মানে ছাড়ার মালিক শেখ হাসিনা। এটা কি আদালত অবমাননা না? আদালত কি শেখ হাসিনাকে ডাকছে, জিজ্ঞেস করেছে?’’

আলোচনা সভায় জাতীয়তাবাদী তাঁতীদলের আহ্বায়ক আবুল কালাম, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মনি ও গণশিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

/এইচএন/এনআই/এমওএফ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম