দেশে আবারও জঙ্গিবাদের আওয়াজ শোনা যাচ্ছে: মোহাম্মদ নাসিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুন ২০১৯, ২০:০৩আপডেট : ০১ জুন ২০১৯, ২০:০৬

মোহাম্মদ নাসিম (ফাইল ছবি) দেশের গণতন্ত্র এখনও শঙ্কামুক্ত নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও চৌদ্দ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম। তিনি বলেন, ‘বিএনপি-জামায়াত ও জঙ্গিবাদী চক্র এখনও গণতন্ত্র নস্যাৎ করার চক্রান্ত করছে। জঙ্গিরা যে কোনও সময় মাথাচাড়া দিয়ে উঠতে পারে। দেশে আবারও জঙ্গিবাদের আওয়াজ শোনা যাচ্ছে।’ শনিবার (১ জুন) বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ১৪ দলের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মোহাম্মদ নাসিম বলেন, ‘বিএনপি-জামায়াত-জঙ্গিবাদী চক্র চুপ হয়ে আছে, তার মানে তারা শেষ হয়ে যায়নি। তারা ভেতরে ভেতরে শক্তি সঞ্চয় করছে।  নিশ্চুপ হয়ে যাওয়া মানে শেষ হয়ে যাওয়া নয়। তাই আমাদের সবাইকে সজাগ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।’

ঈদের পর বিভাগীয় শহর ও জেলা শহরগুলোয় ১৪ সভা সমাবেশ করা হবে বলেও জানান জোটটির মুখপাত্র।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, আওয়ামী লীগ নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, শাজাহান খান ও অ্যাডভোকেট কামরুল ইসলাম, জাতীয় পার্টির (জেপি) মহাচিব শেখ সহিদুল ইসলাম, গণআজাদী লীগের সভাপিত এসকে শিকদার, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, সাংবাদিক মনজরুল আহসান বুলবুল প্রমুখ।

/এমএইচবি/এমএনএইচ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে