কূটনীতিকদের সঙ্গে সেতুমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জুন ২০১৯, ১৬:৩৬আপডেট : ০৫ জুন ২০১৯, ১৬:৪১

কূটনীতিকদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন ওবায়দুল কাদের (ছবি: ফোকাস বাংলা) দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে এবার ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। প্রধানমন্ত্রী দেশের বাইরে থাকায় তিনি কূটনীতিকদের ঈদের শুভেচ্ছা জানান।
সাধারণত প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবনে অতিথিদের সঙ্গে  ঈদের শুভেচ্ছা বিনিময় করে থাকেন। ওবায়দুল কাদের শুভেচ্ছা বিনিময় করেছেন বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে।
বুধবার (৫ মে) সকাল সাড়ে ১১টা থেকে দুটি পর্বে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। প্রথমে তিনি ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিক, আন্তর্জাতিক সংস্থার প্রধান ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে এবং দ্বিতীয় পর্বে আওয়ামী লীগের নেতাকর্মী ও সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
এই শুভেচ্ছা বিনিময়ে মুসলিম দেশগুলোর প্রায় সব মিশনের প্রতিনিধিরা অংশ নেন। তাদের স্বাগত জানান ওবায়দুল কাদের।
পরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাংবাদিকদের বলেন, ‘সকাল থেকেই অঝোর বৃষ্টি হচ্ছে। তারপরও দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও মুসলিম বিশ্বসহ ইউরোপ-আমেরিকা, আমাদের প্রতিবেশী দেশ ভারতসহ প্রায় সব দেশের কূটনীতিক এসেছিলেন। আমরা আমাদের নেত্রীর পক্ষ থেকে তাদের শুভেচ্ছা জানিয়েছি। পার্টির নবনির্মিত কার্যালয়ে তাদের স্বাগত জানিয়েছি।’
শুভেচ্ছা বিনিময়ের সময় অন্যদের মধ্যে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু, সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জমান খাঁন কামাল, দলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন ও এনামুল হক শামীম, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুস সবুর, উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

/ইএইচএস/এইচআই/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের