মঈন খানের বাসায় কূটনীতিকদের নৈশভোজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জুন ২০১৯, ০২:৫৩আপডেট : ০৬ জুন ২০১৯, ০২:৫৫

ড. মঈন খান (ফাইল ফটো) বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানের বাসায় কূটনীতিকদের সম্মানে নৈশভোজ আয়োজন করা হয়েছে। ঈদের দিন বুধবার (৫ জুন) সন্ধ্যায় তার গুলশানের বাসায় পারিবারিক পরিবেশে এ নৈশভোজের আয়োজন করা হয়। রাত সাড়ে দশটার পর কূটনীতিকদের এ মিলনমেলা শেষ হয়। মঈন খানের ঘনিষ্ঠ একাধিক দায়িত্বশীল সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, নৈশভোজে যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার হাইকমিশনার, জার্মানি, ফ্রান্স, সুইডেন, সুইজারল্যান্ড, ডেনমার্ক ও ভ্যাটিকান সিটির রাষ্ট্রদূত এবং জাপান, ইইউ’র ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ও হেড অব ডিফিআইডি, ইউএসএইড এর ভারপ্রাপ্ত প্রধান অংশগ্রহণ করেন।
এ বিষয়ে জানতে চেয়ে মঈন খানকে ফোন করা হলেও তাকে পাওয়া যায়নি। বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এ ধরনের নৈশভোজের কথা আমি অফিসিয়ালি কিছু জানি না।’
বিএনপির চেয়ারপারসন কার্যালয়ের একাধিক নির্ভরযোগ্য সূত্র জানায়, মঈন খানের বাসায় প্রতিবছর অন্তত তিনবার কূটনীতিকদের এ ধরনের আপ্যায়ন করা হয়। ঈদুল ফিতর, ঈদুল আজহা ও গত কয়েক বছর ধরে পহেলা বৈশাখে এ আয়োজন করা হয়।
উল্লেখ্য, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া কারাগারে যাওয়ার আগে প্রায় প্রতি ঈদেই কূটনীতিকদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতেন। গত বছর থেকে দলটির নেতারা এ আয়োজন করেননি। যদিও ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের আমন্ত্রণে ঈদের দিন দলের গুলিস্তানের কেন্দ্রীয় কার্যালয়ে বিভিন্ন দেশের কূটনীতিকরা শুভেচ্ছা বিনিময় করেছেন।

/এসটিএস/ওআর/
সম্পর্কিত
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম