ইউএপিতে দেশের বিশিষ্ট ফার্মাসিস্টদের সম্মাননা

বাংলা ট্রিবিউন ডেস্ক 
২৮ সেপ্টেম্বর ২০২৬, ২২:০৪ আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ২২:০৪

স্বাস্থ্যসেবা ও জনস্বাস্থ্যে ফার্মাসিস্টদের গুরুত্বপূর্ণ অবদানকে স্বীকৃতি প্রদান এবং পেশাগত উৎকর্ষকে সম্মান জানানোর মধ্য দিয়ে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের (ইউএপি) স্কুল অব ফার্মেসির উদ্যোগে বিশ্ব ফার্মাসিস্ট দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) ইউএপি অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল ‘এমপাওয়ারিং ফার্মাসিস্ট ফর হেলদিয়ার ফিউচারস’।  

বিশ্ব ফার্মাসিস্ট দিবস উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে দেশের বিশিষ্ট ফার্মাসিস্ট, নীতিনির্ধারক, শিক্ষাবিদ ও ফার্মেসি পেশার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্মাননা প্রদান করা হয়। তাদের অসামান্য অর্জন, পেশাগত দক্ষতা, নেতৃত্ব এবং শিক্ষা ও নিয়ন্ত্রক সংস্থায় উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জনাব সরদার মো. সাখাওয়াত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সেলিম রেজা এবং ইউএপির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান জনাব কে. এম. মোজিবুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএপির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মহিউদ্দিন আহমেদ ভূঁইয়া।

বর্ণাঢ্য র‍্যালির মধ্য দিয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবসের কর্মসূচি শুরু হয়। পরে ইউএপি অডিটোরিয়ামে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান পবিত্র কোরআন তেলাওয়াত এবং ইউএপি ফার্মেসি বিভাগীয় প্রধান অধ্যাপক ড. জেবুন নাহারের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয়। অনুষ্ঠানে ইউএপি স্কুল অব ফার্মেসির ডিন অধ্যাপক ড. মোহাম্মদ শাহরিয়ার ইউএপি ও স্কুল অব ফার্মেসির বিভিন্ন কর্মকাণ্ড, সাফল্য ও অর্জন তুলে ধরেন। 

প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জনাব সরদার মো. সাখাওয়াত হোসেন ফার্মাসিস্টদের পেশাগত দায়িত্ব, স্বাস্থ্যসেবা ব্যবস্থায় তাঁদের অবদান এবং ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ ও দায়িত্বশীল ফার্মাসিস্ট তৈরির গুরুত্ব তুলে ধরেন। তিনি দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে আরও কার্যকর ও জনবান্ধব করতে ফার্মাসিস্টদের ভূমিকা আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন। 

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল দেশের ফার্মেসি পেশার বিশিষ্ট ব্যক্তিদের সম্মাননা প্রদান। নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকে সম্মাননা গ্রহণ করেন— ঔষধ প্রশাসন অধিদফতরের (ডিজিডিএ) মহাপরিচালক মোহা. আলমগীর হোসেন; বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মো. আসলাম হোসেন; বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল (বিএসি) সদস্য; অধ্যাপক ড. মো. শাহ আমরান; এবং বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের (পিসিবি) সচিব জনাব মুহাম্মদ মাহবুবুল হক। 

শিক্ষাক্ষেত্রে সম্মাননা গ্রহণ করেন— ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের এমেরিটাস অধ্যাপক ড. চৌধুরী মাহমুদ হাসান; ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের এমেরিটাস অধ্যাপক ড. মো. আবদুর রশীদ; ইউএপির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মহিউদ্দিন আহমেদ ভূঁইয়া; রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (একাডেমিক) অধ্যাপক ড. মামুনুর রশীদ; নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম; জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সোহেল রানা; এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সেলিম রেজা।

সভাপতির বক্তব্যে ইউএপির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মহিউদ্দিন আহমেদ ভূঁইয়া ফার্মাসিস্টদের পেশাগত অবদানের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, ‘স্বাস্থ্যসেবা ব্যবস্থার ক্রমবর্ধমান চাহিদা পূরণে দক্ষ, জ্ঞাননির্ভর ও নৈতিকতাসম্পন্ন ফার্মাসিস্ট তৈরির বিকল্প নেই।’ ফার্মেসি পেশার উৎকর্ষ সাধন এবং সংশ্লিষ্ট পেশাজীবীদের অবদানের স্বীকৃতি প্রদানে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি উল্লেখ করেন। 

অনুষ্ঠানে ইউএপির ট্রাস্টি বোর্ডের সদস্য, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বিশ্ব ফার্মাসিস্ট দিবস উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠান স্বাস্থ্যসেবা ও জনস্বাস্থ্যে ফার্মাসিস্টদের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রতি স্বীকৃতি প্রদানের পাশাপাশি ফার্মেসি শিক্ষা, গবেষণা ও পেশাগত উৎকর্ষে ইউএপির অঙ্গীকারকে তুলে ধরে।

/এসটি/ 
সম্পর্কিত
স্টামফোর্ডে দিনব্যাপী ‘ক্যারিয়ার এক্সপো’, অন-স্পট চাকরি পাবেন শিক্ষার্থীরা
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মান নিয়ে সংসদে প্রশ্ন
আরও নতুন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রয়োজন কী
সর্বশেষ খবর
জাতিসংঘে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের মর্যাদাপূর্ণ অংশগ্রহণে মন্ত্রিসভার অভিনন্দন
জাতিসংঘে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের মর্যাদাপূর্ণ অংশগ্রহণে মন্ত্রিসভার অভিনন্দন
আমিরাতে গোপন সফরে হামাসের হামলা নিয়ে যে অনুরোধ করলেন নেতানিয়াহু
আমিরাতে গোপন সফরে হামাসের হামলা নিয়ে যে অনুরোধ করলেন নেতানিয়াহু
আইনশৃঙ্খলার নেতিবাচক চিত্র: কী বলছেন রাজনীতিবিদরা
আইনশৃঙ্খলার নেতিবাচক চিত্র: কী বলছেন রাজনীতিবিদরা
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
প্রত্যেক কর্মীর হাতে আইফোন তুলে দিলেন অফিসের বস!
প্রত্যেক কর্মীর হাতে আইফোন তুলে দিলেন অফিসের বস!