আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জুন ২০১৯, ১৭:৫৭আপডেট : ০৮ জুন ২০১৯, ১৮:০৫

আওয়ামী লীগ ক্ষমতাসীন আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়েছে। দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের শনিবার (৮ জুন) এ কর্মসূচি ঘোষণা করেন।
তিনি জানান, ২৩ জুন সকালে বঙ্গবন্ধু ভবন ও বঙ্গবন্ধু এভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হবে। ২৪ জুন বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে কেন্দ্রে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান হবে। ২৫ জুন বঙ্গবন্ধু এভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। ঢাকায় এই ৩ দিনব্যাপী কর্মসূচির সঙ্গে রয়েছে সারাদেশে মাসব্যাপী কর্মসূচি।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জানান, ২৩ জুন থেকে ২৩ জুলাই পর্যন্ত সারাদেশে জেলা-উপজেলায় কর্মসূচি পালন করা হবে। এর মধ্যে রয়েছে সভা-সমাবেশ, সেমিনার ও র্যা লি, আলোচনা সভা, প্রচার, পুস্তিকা প্রকাশ করা, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা।
ওবায়দুল কাদের জানান, প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রতিটি জেলার আওয়ামী লীগের দুজন প্রবীণ নেতাকে সংবর্ধনা দেওয়া হবে।
সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানাক, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, খালিদ মাহমুদ চৌধুরী, এ কে এম এনামুল হক শামীম, কৃষি ও সমবায় সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, উপ দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, কেন্দ্রীয় নেতা নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, মারুফা আক্তার পপি প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, এই রাজনৈতিক দলটির গোড়াপত্তন হয় ১৯৪৯ সালের ২৩ জুন। পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ নাম নিয়ে আত্মপ্রকাশ করা সংগঠনটির নাম দুই দফা বদলে হয় বাংলাদেশ আওয়ামী লীগ।

/ইএইচএস/এইচআই/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক