জামায়াতকে দিয়ে বিএনপির চূড়ান্ত কবর রচনা হবে: নানক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জুন ২০১৯, ১৮:৪২আপডেট : ১২ জুন ২০১৯, ১৯:১৯

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক (ফাইল ছবি)

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেছেন, জামায়াতকে দিয়েই বিএনপির চূড়ান্ত কবর রচনা হবে। বুধবার (১২ জুন) বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীর কার্যালয়ে আওয়ামী যুবলীগ আয়োজিত আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী ‘শেখ হাসিনার কারামুক্তি দিবস’ উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ‘জামায়াত ছাড়া যাবে না’ বক্তব্যের সমালোচনা করে নানক বলেন, ‘জামায়াত স্বাধীনতাবিরোধী। জামায়াতের কারণেই জনগণ বিএনপিকে প্রত্যাখ্যান করেছে। জামায়াতকে দিয়েই বিএনপির কবর রচনা হয়েছে এবং চূড়ান্ত কবর রচিত হবে।’

বিএনপি অফিসে ছাত্রদলের তালা দেওয়া প্রসঙ্গে বিএনপি নেতাদের উদ্দেশে আওয়ামী লীগের এ নেতা বলেন, বিএনপি নেতাদের ছত্রছায়ায় ছাত্রদলের ছেলেরা বিএনপির অফিসেই তালা দিয়েছে, এর চেয়ে লজ্জা আর হয় না।

সভায় যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী সভাপতির বক্তব্যে বলেন, এক-এগারোর সময় আমাদের অনেকে আন্দোলন সংগ্রাম করেছেন। পাওয়া না পাওয়া নিয়ে অনেকের এখন মান-অভিমান আছে। কিন্তু যাই হোক, কি পেয়েছি কি পেলাম না তার হিসাব করে কোনও লাভ নেই। অতীত শিক্ষা দেয়, কিন্তু ভবিষ্যৎ কী হবে সেটা আল্লাহর বিষয়।

যুবলীগের প্রচার সম্পাদক ইকবাল মাহমুদ বাবলুর পরিচালনায় আলোচনা সভায় আরও বক্তব্য দেন সাবেক পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম, যুবলীগ সাধারণ সম্পাদক মো. হারুন অর রশীদ, সভাপতিমণ্ডলীর সদস্য মো. ফারুক হোসেন, আতাউর রহমান, আবদুস সাত্তার মাসুদ, যুগ্ম সম্পাদক মহিউদ্দিন মহি, সাংগঠনিক সম্পাদক বদিউল আলম, ফজলুল হক আতিক, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, ঢাকা উত্তর যুবলীগের সভাপতি মইনুল হোসেন খাঁন নিখিল ও সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন প্রমুখ।

/এমএইচবি/টিটি/এমওএফ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম