শ্রীলঙ্কায় মুসলমানদের ওপর নির্যাতনের ঘটনায় জামায়াতের উদ্বেগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জুন ২০১৯, ২১:৪৪আপডেট : ১৭ জুন ২০১৯, ২২:০২

শ্রীলঙ্কায় বোমা হামলা (ফাইল ছবি)

শ্রীলঙ্কার সংখ্যালঘু মুসলমানদের ওপর নির্যাতন ও নির্বিচারে গ্রেফতারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জামায়াতে ইসলামী। সোমবার (১৭ জুন) দলটির সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমানের পাঠানো এক বিবৃতিতে এ উদ্বেগ জানানো হয়েছে। 

শফিকুর রহমান দাবি করেন, গত ২১ এপ্রিল শ্রীলঙ্কায় হোটেল ও চার্চে উগ্রবাদীদের বোমা হামলার ঘটনার পর সেখানকার মুসলমানদের ওপর সেই দেশের সরকারের জুলুম-নির্যাতনের মাত্রা অত্যাধিক বেড়ে গেছে। এ যাবত ১ হাজার ৭শ’ ২০ জন মুসলমানকে গ্রেফতার করা হয়েছে। এমনকি মসজিদে মুসলমানরা নামাজ আদায় করতেও যেতে পারে না।

জামায়াত শ্রীলঙ্কায় মসজিদ ভেঙে ফেলার মতো ঘটনাও ঘটেছে দাবি করে জামায়াতের সেক্রেটারি বলেন, সংখ্যালঘু মুসলমানদের ওপর জুলুম-নির্যাতন চালিয়ে ও গ্রেফতার করে শ্রীলঙ্কা সরকার জাতিসংঘ কর্তৃপক্ষ ঘোষিত আন্তর্জাতিক মানবাধিকার সনদে বর্ণিত ধর্মীয় অধিকার লঙ্ঘন করছে। এর বিরুদ্ধে প্রতিবাদে মুসলিম উম্মাহ ও জাতিসংঘসহ সব আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাকে সোচ্চার হতে হবে।
শ্রীলঙ্কার মুসলমানদের ওপর জুলুম-নির্যাতন ও গ্রেফতার অভিযান বন্ধ করতে সেই দেশের সরকারের প্রতি আহ্বান জানান শফিকুর রহমান।

/এএইচআর/টিএন/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
বিদ্যুতের মূল্যবৃদ্ধির নিন্দা জামায়াতের, বৃহস্পতিবার বিক্ষোভ
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের