জাপা নেতাদের সঙ্গে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল প্রতিনিধি দলের বৈঠক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুন ২০১৯, ১৪:১৮আপডেট : ২০ জুন ২০১৯, ১৯:১৪

জাতীয় পার্টির নেতাদের সঙ্গে ডিআই প্রতিনিধি দলের সদস্যরা জাতীয় পার্টির শীর্ষ নেতাদের সঙ্গে ডেমোক্র্যাসি ইন্টারন্যাশনাল (ডিআই)-এর প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ জুন) বেলা ১২টার দিকে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী অফিসে এ বৈঠক হয়। এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী এ তথ্য জানান।

জালালী বলেন,‘ঘণ্টাব্যাপী বৈঠকে গণতন্ত্র, সুশাসন, রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতান্ত্রিক চর্চা, নেতৃত্বের উন্নয়ন ও বিকাশ নিয়ে আলোচনা হয়। ডেমোক্র্যাসি ইন্টারন্যাশনাল আয়োজিত বিভিন্ন প্রশিক্ষণ ও কর্মশালায় জাতীয় পার্টির পক্ষ থেকে অংশগ্রহণ নিশ্চিতে প্রস্তাব দেওয়া হয়।’

তিনি আরও বলেন, ‘বৈঠক শেষে জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানিয়েছেন, আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে।’

বৈঠকে জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের নেতৃত্বে পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা, প্রেসিডিয়াম সদস্য আলমগীর সিকদার লোটন, চেয়ারম্যানের উপদেষ্টা মাহমুদুর রহমান মাহমুদ, যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু অংশ নেন।

ডেমোক্র্যাসি ইন্টারন্যাশনালের পক্ষে বৈঠকে নেতৃত্ব দেন চিফ অব পার্টি কেটি ক্রোক।

/এএইচআর/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম