বিএনপি নি‌জেরাই নি‌জে‌দের অবৈধ বল‌ছে: তথ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুন ২০১৯, ১৫:১১আপডেট : ২০ জুন ২০১৯, ১৯:০৫

বক্তব্য রাখছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বিএন‌পির নির্বা‌চিত এমপি জাতীয় সংস‌দে দাঁড়ি‌য়ে জাতীয় সংসদ‌কে অবৈধ বল‌ছেন। আস‌লে তারা নি‌জে‌দের‌ই অবৈধ বল‌ছেন ব‌লে মন্তব্য ক‌রে‌ছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বৃহস্পতিবার (২০ জুন) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে প্রয়াত আওয়ামী লীগ নেতা এম এ হান্নানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় তিনি এসব কথা বলেন। সভার আয়োজন করে এম এ হান্নান পরিষদ।

হাছান মাহমুদ ব‌লেন,‘বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করে বিজয়ী হ‌য়ে শপথ নিয়েছে। তারপর সংসদে দাঁড়িয়ে নিজে মহিলা এমপি হয়ে সংসদকে অবৈধ বলেন। নিজে অবৈধ এটা সংসদে দাঁড়িয়ে তারা ঘোষণা করেছেন। এ কথাগুলো মানুষ এখন আর নেয় না। আমার মনে হয়, পশুপাখিও যদি তাদের ভাষা বুঝতে পারতো, তাহলে এগুলো বিশ্বাস করতো না। বিএনপি দলটাই তো অবৈধ। কারণ, ক্ষমতা দখল করে ক্ষমতার উচ্ছিষ্ট বিলিয়ে জিয়াউর রহমান যে কর্মকাণ্ড করেছেন, তার সবকিছুই অবৈধ।’

তিনি আরও বলেন, ‘হাইকোর্টের রায় অনুযায়ী বিএনপি একটি অবৈধ দল। সেই অবৈধ দলের হয়ে সংসদে দাঁড়িয়ে সংসদকে তারা অবৈধ বলেন। এটা ইতিহাসকে বিকৃত করা। বর্তমান প্রজন্ম সঠিক ইতিহাস পাচ্ছে। সুতরাং, ইতিহাস বিকৃত করে কোনও কাজ হ‌বে না।’

তথ্যমন্ত্রী বলেন, ‘সরকারের হস্তক্ষেপে নাকি খালেদা জিয়ার জামিন হচ্ছে না। সরকার কখনও আইনি প্রক্রিয়ায় হস্তক্ষেপ করে না। খালেদা জিয়ার মামলায় সরকার যদি হস্তক্ষেপ করতো, তাহলে তিনি যেসব মামলায় জামিন পেয়েছেন, সেই মামলাগুলোতে জামিন পেতেন না। দেশের আইন ও আদালত সঠিকভাবে কাজ করছে। সুতরাং, এসব মিথ্যাচার না ছড়িয়ে আপনাদের আইনজীবীদের নি‌জে‌দের মধ্যে যে প্রতিযোগিতা আছে, তা ঠিক করে আরও শক্তিশালী হন।’

আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিনের সভাপতিত্বে স্মরণসভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, অরুণ সরকার রানা প্রমুখ।

/এইচএন/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম