প্রধানমন্ত্রীর বক্তব্য সর্বৈব মিথ্যা: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জুন ২০১৯, ২০:৫৬আপডেট : ২২ জুন ২০১৯, ২৩:৪৩

স্থায়ী কমিটির বৈঠকের পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের পরিচালক মাসুদুর রহমানকে নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (২২ জুন) দলটির স্থায়ী কমিটির বৈঠকের পর এ ব্যাপারে কথা বলেন তিনি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের পরিচালক মাসুদুর রহমান বুয়েট ছাত্রদলের ভিপি ছিলেন- প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই বক্তব্য সর্বৈব মিথ্যা। আমরা তার (মাসুদুর) সম্পর্কে খোঁজখবর নিয়েছি এবং সব তথ্য সংগ্রহ  করেছি। তিনি কোনও দিনও ছাত্রদলের রাজনীতি সঙ্গে যুক্ত ছিলেন না। তিনি বুয়েটের নন, কুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং এর ছাত্র ছিলেন। ছাত্রজীবনে সম্ভবত তিনি বাম সংগঠনের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন, এ বিষয়ে আমরা জানি না। বর্তমানে তিনি বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ এর সঙ্গে জড়িত।’

বগুড়া-৬ উপনির্বাচনকে কেন্দ্র করে সহিংসতা হয়েছে দাবি করে বিএনপির মহাসচিব আরও বলেন,  ‘সেখানে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত হয়েছে। আমার মনে করি, ইভিএম সত্যিকার অর্থে জনগণের ভোটাধিকার নিশ্চিত করে না। বিএনপি ইভিএমের বিরুদ্ধে।’

বয়সসীমা না করে ধারাবাহিক কমিটি গঠনের দাবিতে ছাত্রদলের বিক্ষুব্ধ নেতাকর্মীরদের আন্দোলনের প্রসঙ্গে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, ‘তাদের দাবি অযৌক্তিক।’

এসময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর ওপর বিক্ষুদ্ধ ছাত্রদল নেতাকর্মীদের হামলার ঘটনায় নিন্দা জানান তিনি।

এদিকে ২০ দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখারও সিদ্ধান্ত হয়েছে বলেও জানিয়েছেন মির্জা ফখরুল।

এছাড়াও মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও জানান, ব্যারিস্টার আমিনুল ইসলাম এর মৃত্যুতে শোক প্রকাশ এবং তার আত্মার মাগফেরাত কামনা করা হয়েছে দলের স্থায়ী কমিটির বৈঠকে ।

আরও খবর: খালেদা জিয়ার মুক্তির দাবিতে চার সপ্তাহ কর্মসূচির সিদ্ধান্ত বিএনপির

/এএইচআর /এএইচ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক