আইনি প্রক্রিয়ায় খালেদা জিয়ার জামিনে আপত্তি নেই আ.লীগের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জুন ২০১৯, ১০:০০আপডেট : ২৪ জুন ২০১৯, ১৪:৪২

খালেদা জিয়া ও আওয়ামী লীগ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আইনি প্রক্রিয়ায় জামিন পেলে আপত্তি নেই ক্ষমতাসীন আওয়ামী লীগের। শাসক দলের শীর্ষস্থানীয় নেতারা বলছেন, খালেদা জিয়ার মামলা বা সাজা কোনও কিছুর সঙ্গেই আওয়ামী লীগের সম্পর্ক নেই। তার বিরুদ্ধে মামলা করেছে ১/১১-এর সরকার। আর সাজা দিয়েছেন আদালত। এখন বয়স, শারীরিক অবস্থা ও সাজার পরিমাণ বিবেচনায় খালেদা জিয়া জামিন পেলে আপত্তি জানাবে না আওয়ামী লীগ।

জানতে চাইলে শাসক দলের একজন দায়িত্বশীল নেতা বলেন, আদালতে দণ্ডপ্রাপ্ত হয়ে খালেদা জিয়া জেলে আছেন। এটা আইনি বিষয়, রাজনৈতিক নয়। সরকার কখনোই আদালতের বিষয়ে হস্তক্ষেপ করে না, করার সুযোগও নেই। আওয়ামী লীগ আইনের শাসনে বিশ্বাস করে, বিচার বিভাগের স্বাধীনতায় বিশ্বাস করে। এখান থেকে সরকার কিংবা দল হিসেবে আওয়ামী লীগেরও ‘ফায়দা’ তোলার কিছু নেই। আইন তার নিজস্ব গতিতে চলবে। খালেদা জিয়া যদি আইনি পথে মুক্তি পান, সেটা নিয়ে আওয়ামী লীগের মাথাব্যথা থাকার কথা নয়।

প্রসঙ্গত, জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে আছেন খালেদা জিয়া। এ দু’টি মামলা ছাড়াও তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা আছে, যেগুলোতে তিনি জামিন পেয়েছেন। আর কিছু মামলার ক্ষেত্রে তার বিরুদ্ধে পরোয়ানা জারি হয়নি। রবিবার (২৩ জুন) জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে করা আপিলের রায় হওয়ার কথা রয়েছে।

খালেদা জিয়ার জামিন নিয়ে আওয়ামী লীগের অবস্থান জানতে চাইলে দলটির সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেন, ‘বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়া এতিমের টাকা মেরে খেয়েছেন বলে আদালতে প্রমাণিত হয়েছে। এ কারণেই তিনি দণ্ডিত হয়েছেন। বিএনপি নেতারা বারবার দাবি করছেন, খালেদা জিয়া অসুস্থ। আবার তার বয়সজনিত জটিলতার কথাও শোনা যাচ্ছে। এসব আদালতের বিষয়। সবকিছু মিলে এখন আদালত যদি তাকে জামিন দেন, সেখানে আপত্তি করার কী আছে?’ তবে, বিষয়টি সরকারের দিক থেকে অ্যাটর্নি জেনারেল দেখবেন বলেও তিনি জানান।

খালেদা জিয়ার জামিন প্রসঙ্গে আওয়ামী লীগের অবস্থান জানতে চাইলে দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেন, ‘তার মামলার সঙ্গে আওয়ামী লীগের কোনও সংশ্লিষ্টতা নেই। তার বিরুদ্ধে মামলা দায়ের করেছিল এক-এগারোর সরকার। যে অভিযোগে মামলা হয়, আদালতে সাক্ষী-প্রমাণের ভিত্তিতে তা প্রমাণিত হওয়ায় তিনি শাস্তি পান। সম্পূর্ণ আইনি প্রক্রিয়ায় তিনি দণ্ডিত হয়েছেন। খালেদা জিয়া আইনি প্রক্রিয়ায়  জামিন পেলে আওয়ামী লীগের আপত্তি নেই বলেও তিনি জানান। 


 আরও পড়ুন:

খালেদা জিয়ার জামিন: ‘ধীরে চলো’ নীতিতে বিএনপি

খালেদা জিয়ার জামিন ইস্যুতে যেসব প্রস্তুতি নিয়েছেন আইনজীবীরা

/এমএইচবি/এমএনএইচ/এমএমজে/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী