আর কত হত্যা হলে পরিস্থিতি অবনতি বলা যাবে, স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন জামায়াত সেক্রেটারির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুন ২০১৯, ২০:২৩আপডেট : ২৮ জুন ২০১৯, ২১:১৪





জামায়াত সেক্রেটারি ডা. শফিকুর রহমান, ছবি: বিবিসি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বক্তব্যের নিন্দা জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান। ‘রিফাত হত্যা মানেই আইনশৃঙ্খলার অবনতি নয়’ স্বরাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্যের পর শফিকুর রহমান বলেন, ‘দেশবাসী অত্যন্ত উদ্বেগ ও উৎকণ্ঠার সঙ্গে লক্ষ করছে, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি হওয়া সত্ত্বেও সরকারের টনক নড়ছে না। স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে দেশবাসীর প্রশ্ন— তাহলে আর কত হত্যাকাণ্ড ঘটলে তাকে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বলা যাবে?’

শুক্রবার (২৮ জুন) সন্ধ্যায় জামায়াতের প্রচার বিভাগ থেকে পাঠানো এক বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান বলেন, ‘সরকারের পূর্ণশক্তি বিরোধী দল দমনে নিয়োজিত হওয়ার কারণে সরকারের আশ্রয়-প্রশ্রয়ে দুর্বৃত্তরা চরম বেপরোয়া হয়ে উঠেছে। সামাজিক অবক্ষয় আজকে আইয়্যামে জাহেলিয়াতকে লজ্জা দিচ্ছে।’
জামায়াত নেতা বলেন, ‘ফেনীতে মাদ্রাসাছাত্রী নুসরাত, ঠাকুরগাঁওয়ের নার্স তানজিলা আক্তার, কিশোরগঞ্জের নার্স শাহীনুর আক্তার তানিয়া, নারায়ণগঞ্জের রূপগঞ্জে নারী ইউপি সদস্য বিউটি আক্তার এবং সিরাজগঞ্জে এক অবসরপ্রাপ্ত সেনা সদস্য ও তার মাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এসব ঘটনার পর বরগুনার রিফাত শরীফের নৃশংস হত্যা এবং নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জে অক্সফোর্ড হাইস্কুলের একজন শিক্ষকের ২০ ছাত্রীকে ধর্ষণের ঘটনা ঘটলো।’
ডা. শফিকুর রহমান বলেন, ‘দেশবাসী উদ্বেগ ও উৎকণ্ঠার সঙ্গে লক্ষ করছে, দেশে গণতন্ত্র, আইনের শাসন ও বিচার বিভাগের স্বাধীনতা না থাকায় একের পর এক চাঞ্চল্যকর হত্যা ঘটেই যাচ্ছে। হত্যা বন্ধ করতে হলে বিচারহীনতার সংস্কৃতি থেকে দেশকে বের করে নিয়ে আসতে হবে। হত্যাকারীদের দ্রুত বিচার কার্যকর না হওয়ায় একের পর এক হত্যাকাণ্ড ঘটে চলেছে।’
বিবৃতিতে জামায়াত নেতা অভিযোগ করেন, ‘তদন্ত করে দেখা গেছে, বিভিন্ন হত্যা ও ধর্ষণের ঘটনার সঙ্গে সরকারের মদতপুষ্ট সন্ত্রাসীরাই জড়িত। বরগুনায় নিহত যুবক ও তার হত্যাকারীরা সবাই ছাত্রলীগ এবং আওয়ামী লীগ ঘরানার লোক। মানুষের জানমালের নিরাপত্তা বিধান করতে হলে সরকারের পক্ষ থেকে সন্ত্রাসীদের মদতদান বন্ধ করতে হবে। দলমতের ঊর্ধ্বে উঠে নিরপেক্ষভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দায়িত্ব পালন করতে দিতে হবে।’ 

/এসটিএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
বিদ্যুতের মূল্যবৃদ্ধির নিন্দা জামায়াতের, বৃহস্পতিবার বিক্ষোভ
সর্বশেষ খবর
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের