গ্যাসের মূল্য বৃদ্ধি: ৫ জুলাই ইসলামী আন্দোলনের বিক্ষোভ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুলাই ২০১৯, ১৪:৩০আপডেট : ০১ জুলাই ২০১৯, ১৪:৩৮

ইসলামী আন্দোলন বাংলাদেশ গ্যাসের মূল্য বৃদ্ধির সিদ্ধান্তের প্রতিবাদে ৫ জুলাই বিক্ষোভ সমাবেশ করবে ইসলামী আন্দোলন। সোমবার (১ জুলাই) ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভায় ঢাকা মহানগরের সভাপতি মাওলানা শেখ ফজলে বারী মাসউদ বলেন, “বাজেটের কারণে একদিকে নিত্য প্রয়োজনীয় পণ্যমূল্যের ঊর্ধ্বগতি, অন্যদিকে গড়ে ৩২.৮ শতাংশ গ্যাসের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত দেশবাসীর ওপর ‘মরার ওপর খাঁড়ার ঘা’। গ্যাসের মূল্যবৃদ্ধির প্রভাবে পণ্যের দাম আরও লাগামহীন হয়ে উঠবে। গ্যাস সঞ্চালন ও বিতরণ কোম্পারিগুলো লাভে থাকা সত্বেও গ্যাসের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত অযৌক্তিক ও গণবিরোধী।”

তিনি আরও বলেন, ‘সূত্র মতে, তিতাসে প্রতিমাসে সাড়ে ১২ শতাংশ গ্যাস চুরি হয়। সরকার তা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ না করে এর দায় জনগণের ওপর চাপিয়ে দিচ্ছে। জরিপের তথ্য মতে, ঢাকার ৮৪ শতাংশ মানুষের মাসিক আয় ২০ হাজার টাকার নিচে। গ্যাসের মূল্যবৃদ্ধির প্রভাবে জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় এই সীমিত আয়ের মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠবে। সরকারকে অবশ্যই এই গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে। নইলে জনগণ রাস্তায় নেমে আসবে।’

সভায় গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আগামী ৫ জুলাই শুক্রবার বাদ জুমা বায়তুল মুকাররম উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়।

আরও পড়ুন- 

গ্যাসের দাম বৃদ্ধি: ৭ জুলাই সারাদেশে আধাবেলা হরতালের ডাক বামজোটের

আজ থেকে এক চুলা ৯২৫, দুই চুলা ৯৭৫ টাকা

/সিএ/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম