গ্যাসের মূল্য বৃদ্ধির পেছনে যৌক্তিক কিছু কারণ আছে: ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুলাই ২০১৯, ১৪:০৫আপডেট : ০২ জুলাই ২০১৯, ১৫:১৬

ওবায়দুল কাদের (ফাইল ছবি) গ্যাসের দাম বৃদ্ধিতে ডাকা হরতালে জনগণ সাড়া দেবে না বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘গ্যাসের মূল্য বৃদ্ধির পেছনে যৌক্তিক কিছু কারণ আছে। এ নিয়ে যদি বিরোধীরা হরতাল-বিক্ষোভের ডাক দেন, তারা দিতে পারেন। কিন্তু আমার ধারণা, হরতালে তারা জনগণের সাড়া পাবেন না।’

আজ মঙ্গলবার (২ জুলাই) বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থ অভিনেতা এটিএম শামসুজ্জামানকে দেখতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘দেশের মানুষ বাস্তবতা বোঝে। বাস্তব কারণে যৌক্তিক কিছু দাম এখানে সমন্বয় করা হয়েছে। কাজেই দেশের মানুষ এই বিষয়টাকে সহজভাবে নেবে, এটাই আমরা আশা করি।’ গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে যাতে  জনগণের কোনও ভোগান্তি না হয়, সরকার সেদিকে সচেষ্ট থাকবে বলে এ সময় তিনি প্রতিশ্রুতি দেন। মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী নিজেই একজন জনদরদি মানুষ। তিনি বিষয়টা দেখছেন।’

আওয়ামী লীগের এবারের সদস্য সংগ্রহের ক্ষেত্রে যুদ্ধাপরাধী জামায়াত পরিবারের সংশ্লিষ্টতা থাকলে নেওয়া হবে- এমন ইস্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, ‘ধোঁয়াশার কোনও কারণ নেই, এখানে আমাদের দলের অবস্থান সব সময়ই একই রকম। নতুন কোনও অবস্থান এখানে নেই। যুদ্ধাপরাধী বা সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে আমাদের আপসহীনতার বিষয়টি স্পষ্ট, দিবালোকের মতো পরিষ্কার। এখানে নতুন কোনও তথ্য আমরা দেইনি যে এটা নিয়ে বিতর্ক তৈরি হবে। আমরা আমাদের আগের অবস্থানে অটল।’

যুদ্ধাপরাধী বা জামায়াতের উত্তরসূরিরা আওয়ামী লীগের সদস্য হতে পারবে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘সেটা নিয়ে আমরা কোনও সিদ্ধান্ত নেইনি।’

আরও পড়ুন- হরতালের সমর্থনে সবাইকে রাস্তায় নামার আহ্বান মান্নার

/এমএইচবি/এফএস/এমএমজে/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে