বাংলাদেশ ধর্ষকের দেশে পরিণত হয়েছে: মির্জা আব্বাস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জুলাই ২০১৯, ১৯:৫৪আপডেট : ০৯ জুলাই ২০১৯, ২০:৫২

নিহত শিশু সায়মার স্বজনদের সান্ত্বনা দিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বাংলাদেশে বর্তমানে কারও নিরাপত্তা নেই বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, পরিস্থিতি খুবই ভয়াবহ আকার ধারণ করেছে। বাংলাদেশ আজ ধর্ষকের দেশে পরিণত হয়েছে। যদি অপরাধ বা ধর্ষণের বিচার হতো তাহলে এভাবে ধর্ষণ বেড়ে যেতো না।

মঙ্গলবার (৯ জুলাই) রাজধানীর ওয়ারী থানার বনগ্রামে শিশু সামিয়া আক্তার সায়মার বাসায় তার পরিবারকে সমবেদনা জানাতে গিয়ে এসব কথা বলেন তিনি।

মির্জা আব্বাস বলেন, আইনশৃঙ্খলা ও অর্থনীতি কোনও দিক থেকেই বাংলাদেশ আজ ভালো নেই। দেশে শৃঙ্খলা থাকলে এভাবে গণহারে ধর্ষণের মতো ঘটনা ঘটতো না। সবক্ষেত্রেই দেশে এক ধরনের বিচারহীনতা শুরু হয়েছে। যার প্রমাণ সাত বছরের শিশু সামিয়াকে ধর্ষণ করে হত্যার ঘটনা।

ধর্ষককে শুধু গ্রেফতার করলেই হবে না, সরকারকে আরও কিছু পদক্ষেপ নিতে হবে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির এই নেতা বলেন, আজকে দেশে কোনও কিছুই ঘটলেই বিরোধী দলের ওপর দোষ চাপানো হয়। কোনও বিষয়ে আমাদের কোনও প্রতিবাদ করতে দেওয়া হয় না। গত কয়েকদিনে বিএনপি অফিসের সামনে থেকে বেশ কয়েকজন কর্মীকে গ্রেফতার করে নিয়ে গেছে অহেতুক। সব মিলিয়ে দেশের পরিস্থিতি ভালো নয়।

এ সময় মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ৫ জুলাই রাত ৯টার দিকে রাজধানীর ওয়ারীর বনগ্রাম এলাকায় বহুতল ভবনের ৯ তলার খালি ফ্ল্যাট থেকে সায়মার (৭) মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ওই ঘটনায় গত ৬ জুলাই দুপুরে সায়মার বাবা আব্দুস সালাম অজ্ঞাত কয়েকজনকে আসামি করে ওয়ারী থানায় ধর্ষণের পর হত্যার অভিযোগ করে মামলা দায়ের করেন। এ ঘটনায় হারুন অর রশিদ নামে এক যুবককে গ্রেফতার করে রিমান্ডে নিয়েছে পুলিশ।

/এএইচআর/টিএন/এমওএফ/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি