‘যতদিন সুস্থ হওয়ার সম্ভাবনা, ততদিনই এরশাদকে লাইফ সাপোর্ট’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জুলাই ২০১৯, ১৪:২৪আপডেট : ১১ জুলাই ২০১৯, ১৪:২৮

হাসপাতালে চিকিৎসাধীন হুসেইন মুহম্মদ এরশাদ

জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের  বলেছেন, জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা, জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের শারীরিক অবস্থা অপরিবর্তিত আছে। তিনি বলেন, ‘যতদিন তার সুস্থ হওয়ার সম্ভাবনা থাকবে, ততদিনই তাকে লাইফ সাপোর্টে রেখে চিকিৎসা দেওয়া হবে।

বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী অফিসে এরশাদের সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

জিএম কাদের বলেন, ‘এরশাদের শারীরিক অবস্থা কোনও কোনও ক্ষেত্রে উন্নতি হয়েছে। আবার কোনও কোনও ক্ষেত্রে অবনতি হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন তার পালস্ ও রক্তের চাপ স্বাভাবিক রয়েছে।অক্সিজেনের সাপোর্টে তার শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক রয়েছে। ডায়ালাইসিসের মাধ্যমে এরশাদের রক্তের বর্জ্য বের করা হয়েছে।’

তিনি বলেন, ‘এরশাদের কিডনি,লিভারসহ অন্যান্য অর্গানগুলো স্বাভাবিকভাবে কাজ করলে তার লাইফ সাপোর্ট খুলে ফেলা হবে। তার হজম প্রক্রিয়াও কিছুটা উন্নতি হয়েছে।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে গোলাম মোহাম্মদ কাদের বলেন, ‘এরশাদকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার শতভাগ প্রস্তুতি আছে। সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে তাকে বিদেশে নেওয়া হয়নি। দেশি-বিদেশি চিকিৎসকদের পরামর্শে সম্মিলিত সামরিক হাসপাতালে বিশ্বমানের চিকিৎসা হচ্ছে তার।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন— জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা, প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, এস.এম. ফয়সল চিশতী, মো. আজম  খান, শফিকুল ইসলাম সেন্টু প্রমুখ।

/এএইচআর/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম