শপথের পর ওবায়দুল কাদেরের সঙ্গে জিএম সিরাজের কোলাকুলি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জুলাই ২০১৯, ২১:০৭আপডেট : ১১ জুলাই ২০১৯, ২১:১১

শপথ গ্রহণের পর সংসদ ভবনের প্রবেশ মুখে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে কোলাকুলি করেন বিএনপির সংসদ সদস্য জি এম সিরাজ।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও কোলাকুলি করেছেন বিএনপির নব নির্বাচিত সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ। বৃহস্পতিবার (১১ জুলাই) জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী শপথবাক্য পাঠ করানোর পর সংসদ ভবনের প্রবেশমুখে আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে পেয়ে যান জিএম সিরাজ। এসময় তিনি নিজে এগিয়ে গিয়ে কুশল বিনিময় করেন।

জিএম সিরাজের সঙ্গে ছিলেন বিএনপির মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘জিএম সিরাজ শপথ গ্রহণ করেন বেলা সাড়ে তিনটার দিকে। শপথ শেষ করে অন্যান্য আনুষাঙ্গিক কাজ ছিল। সেগুলো শেষ করে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় প্রবেশমুখে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের সঙ্গে দেখা হয় জিএম সিরাজের। এরপর উভয়ে কুশল বিনিময় ও কোলাকুলি করেন।’ 

বিএনপির গোলাম মোহাম্মদ সিরাজ উপ-নির্বাচনে বগুড়া-৬ আসন থেকে বিজয়ী হয়েছেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে নির্বাচিত হয়েছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি শপথ না নেওয়ায় আসনটি শূন্য ঘোষিত হলে গত ২৪ জুন উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়।

শপথ অনুষ্ঠানে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, হুইপ ইকবালুর রহিম, হুইপ আবু সাঈদ আল মাহমুদ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি তাজুল ইসলাম, বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ, আমিনুল ইসলাম, মোশাররফ হোসেন, জাহিদুর রহমান জাহিদ এবং রুমিন ফারহানা উপস্থিত ছিলেন। শপথগ্রহণ শেষে সিরাজ রীতি অনুযায়ী শপথ বইয়ে সই করেন।

/এসটিএস/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী