ডেঙ্গু মোকাবিলায় সমন্বিত কমিটি করার পরামর্শ নাসিমের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুলাই ২০১৯, ২১:০৯আপডেট : ২৮ জুলাই ২০১৯, ২১:৩৬





মোহাম্মদ নাসিম (ছবি: সংগৃহীত)

ডেঙ্গু নিয়ন্ত্রণে যুদ্ধকালীন পরিস্থিতি মোকাবিলার মনোভাব নিয়ে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন ১৪ দলের মুখপাত্র ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম। তিনি ডেঙ্গু প্রতিরোধে সমন্বিতভাবে কাজ করতে কমিটি গঠনের পরামর্শ দিয়েছেন।
রবিবার (২৮ জুলাই) ডেঙ্গু ও গুজব মোকাবিলায় ১৪ দল আয়োজিত গোলটেবিল আলোচনায় সভাপতির বক্তব্যে তিনি এ পরামর্শ দেন।
রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এ গোলটেবিল আলোচনায় পেশাজীবী সংগঠনের নেতাদের সঙ্গে ১৪ দলের নেতারা মতবিনিময় করেন।
এতে মোহাম্মদ নাসিম ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়রদের অহেতুক, অযৌক্তিক কথা না বলে ডেঙ্গুর উৎস এডিস মশা দমনে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান। বলেন, ‘যুদ্ধকালীন পরিস্থিতি মোকাবিলার মনোভাব নিয়ে কাজ করুন। আমরা অবশ্যই ডেঙ্গু মশা নির্মূল করতে পারবো।’
মোহাম্মদ নাসিম আরও বলেন, ‘গুজব রটানোর সঙ্গে যারা জড়িত শক্তভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আমরা কোনও দিন সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হতে দেবো না। প্রিয়া সাহার জন্য সেটা হবে না। আমরা সমস্ত দেশি-বিদেশি ষড়যন্ত্র মোকাবিলা করবো।’
জাসদের সভাপতি হাসানুল হক ইনু বলেন, ‘সরকার ও প্রশাসন সজাগ আছে। ডেঙ্গু নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। শেখ হাসিনার সরকার জঙ্গি দমনে সফল হয়েছেন, ডেঙ্গু দমনেও সফল হবেন।’
সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া বলেন, ‘একটি মহল গুজব ছড়িয়ে দেশের অগ্রগতি নস্যাৎ করতে চায়, স্থিতিশীলতা নষ্ট করতে চায়, মানুষকে আতঙ্কগ্রস্ত করতে চায়।’ প্রিয়া সাহাকে অর্গানাইজড ওয়েতে নিয়ে যাওয়া হয়েছে দাবি করে তিনি বলেন, ‘আমেরিকার রাষ্ট্রপতির সঙ্গে অন্য দেশের রাষ্ট্রপ্রধান গেলে সহজে দেখা করতে পারেন না। অথচ প্রিয়া সাহা এত সহজে দেখা করতে পারলো?’
ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির বলেন, ‘জামায়াত সামাজিক যোগাযোগমাধ্যম দিয়ে অপপ্রচার চালাচ্ছে। জামায়াতের এই অপপ্রচার বন্ধে ব্যবস্থা নিতে হবে।’
বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের সভাপতি হাবিবুর রহমান বলেন, ‘আগে থেকে সতর্কতামূলক ব্যবস্থা নিলে ডেঙ্গু পরিস্থিতি এই পর্যায়ে পৌঁছাতো না।’
হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্যপরিষদের নেতা ও খ্রিস্টান অ্যাসোসিয়েশনের সভাপতি নির্মল রোজারিও বলেন, ‘ডেঙ্গু পরিস্থিতি মহামারির দিকে যাচ্ছে। মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। এই পরিস্থিতি মোকাবিলায় একটি কমিটি গঠন করা দরকার।’
আলোচনায় আরও অংশ নেন আওয়ামী লীগ নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, অ্যাডভোকেট কামরুল ইসলাম, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, সিনিয়র সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরী, আব্দুল কাইয়ুম মুকুল, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্যপরিষদ নেতা অধ্যাপক নিমচন্দ্র ভৌমিক, প্রকৌশলী নেতা নুরুজ্জামান প্রমুখ।

/এমএইচবি/এইচআই/এমওএফ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম