রাজনৈতিক দলগুলো মানুষের অধিকারের প্রশ্নে রাজপথে নেই: জিএম কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জুলাই ২০১৯, ১৪:৩২আপডেট : ২৯ জুলাই ২০১৯, ১৫:৩৮

জিএম কাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান দলের নেতাকর্মীরা

জাতীয় পার্টি গণমানুষের প্রত্যাশা পূরণের রাজনীতি করে বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। তিনি বলেন, ‘বর্তমানে অনেক রাজনৈতিক দলই মানুষের অধিকারের প্রশ্নে রাজপথে নেই।’

সোমবার (২৯ জুলাই) দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির নেতাদের সঙ্গে মতবিনিময় করেন জিএম কাদের।

জাপা চেয়ারম্যান বলেন, ‘দেশের রাজনৈতিক শূন্যতায় আমরা সংসদে ও রাজপথে মানুষের অধিকার নিয়ে নিয়মতান্ত্রিক ও শান্তিপূর্ণ সংগ্রাম করে সাধারণ মানুষের আস্থা অর্জন করবো। যাতে আগামী সব নির্বাচনে জাতীয় পার্টি একটি শক্তিশালী রাজনৈতিক শক্তিতে পরিণত হতে পারে।’
তৃণমূল পর্যায়ে পার্টিকে আরও শক্তিশালী করতে হবে বলে উল্লেখ করে জিএম কাদের চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে এখনই ঐক্যবদ্ধভাবে কাজ করতে নেতাকর্মীদের নির্দেশ দেন।

এ সময় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রথম অধিনায়ক শামীম কবিরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে জাতীয় পার্টি।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন—জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির দফতর সম্পাদক সুলতান মাহমুদ, যুগ্ম দফতর সম্পাদক এমএ রাজ্জাক খান, কেন্দ্রীয় নেতা মাসুদুর রহমান মাসুদ, চট্টগ্রাম মহানগরের সভাপতি সোলায়মান আলম শেঠ প্রমুখ।

/এএইচআর/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী