ব্যর্থতা আড়াল করতে সরকার সবকিছুকে ‘গুজব’ বলছে: খন্দকার মোশাররফ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ জুলাই ২০১৯, ১৭:৪৬আপডেট : ৩১ জুলাই ২০১৯, ১৭:৪৮

ব্যর্থতা আড়াল করতে সরকার সবকিছুকে ‘গুজব’ বলছে: খন্দকার মোশাররফ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন অভিযোগ করে বলেছেন, আজকে এই সরকার যেকোনও ব্যর্থতাকে আড়াল করতে সেটিকে ‘গুজব’ বলছে।
বুধবার (৩১ জুলাই) রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) আয়োজিত ‘ডেঙ্গু রোগ, বর্তমান প্রেক্ষাপট আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন।
খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘দেশে ৩০ ডিসেম্বরের নির্বাচনের ভোট আগের রাতে হয়েছে বলায় তারা বলে গুজব। বন্যা হয়েছে; এটা কি গুজব? গণপিটুনিতে মানুষ মারা যাচ্ছে; এটা কি গুজব? এগুলো গুজব নয়, এগুলো এই সরকারের ব্যর্থতা।’
তিনি বলেন, ‘ডেঙ্গু মহামারি আকার ধারণ করেছে। সরকার এটা মোকাবিলা করতে পারে নাই। এই ব্যর্থতা নিয়ে স্বাস্থ্যমন্ত্রী এবং দুই মেয়রকে পদত্যাগ করতে হবে। এটা আমাদের দাবি।’
বিএনপি আমলে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে নিজের ভূমিকা তুলে ধরে বিএনপির এই নেতা বলেন, ‘আমি স্বাস্থ্যমন্ত্রী হিসেবে টেলিভিশনে সপ্তাহে ২ দিন নিজে বলতাম, ‘আপনারা যদি ওই কাজগুলো করেন, তাহলে ডেঙ্গু থেকে আমরা মুক্ত থাকতে পারবো।’ কিন্তু আজকে স্বাস্থ্যমন্ত্রী কোথায়? আমি শুনেছি তিনি বিদেশে।’ তারা এই পরিস্থিতিকে গুরুত্ব দিচ্ছে না, জনগণকে গুরুত্ব দিচ্ছে না, তারা জনগণের প্রতিনিধি নয় বলেও অভিযোগ করেন তিনি।

/এসও/এইচআই/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম