বক্তৃতাবাজি না করে ডেঙ্গুর বিরুদ্ধে সমন্বিত অ্যাকশনের আহ্বান কাদেরের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ আগস্ট ২০১৯, ১৫:০০আপডেট : ০২ আগস্ট ২০১৯, ১৫:১১

ওবায়দুল কাদের

দেশের ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় গণমাধ্যমের সামনে বক্তৃতাবাজি না করে সবাইকে কাজে (অ্যাকশন প্রোগ্রাম) নেমে পড়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘ডেঙ্গু পরিস্থিতি নিয়ে সরকার সিরিয়াস। ডেঙ্গু মোকাবিলায় মিডিয়াবাজি না করে অ্যাকশনে অংশ নিন।’

শুক্রবার (২ আগস্ট) বঙ্গবন্ধু অ্যাভিনিউতে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আওয়ামী লীগের তিন দিনের পরিচ্ছন্নতা কর্মসূচির দ্বিতীয় দিনের কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

ডেঙ্গুকে মানবিক ক্রাইসিস উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘ডেঙ্গুর ভয়াবহ তাণ্ডব আজকে সারাদেশে ছড়িয়ে পড়েছে। এটা বাস্তব সত্য। এই বাস্তবকে অস্বীকার করার কোনও উপায় নেই। পত্রপত্রিকার খবর অনুযায়ী, ৬৪ জেলায় ছড়িয়ে পড়েছে। সংবাদ মাধ্যমগুলোর সংবাদ অনুযায়ী, আমরা এপর্যন্ত সারাদেশে ১৮ থেকে ১৯ হাজার ডেঙ্গু আক্রান্তের খবর পাচ্ছি। সরকার ডেঙ্গু মোকাবিলায় সচেতনতা কর্মসূচির পাশাপাশি প্রধানমন্ত্রীর নির্দেশে ডেঙ্গু নিধনে যা যা করণীয়— ঢাকার দুই সিটি করপোরেশন, স্থানীয় সরকার মন্ত্রণালয় ও স্বাস্থ্য মন্ত্রণালয় সমন্বিতভাবে সেই কাজ করে যাচ্ছে।’

দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানের ধারাবাহিকতায় ওবায়দুল কাদেরও বলেন, ‘ডেঙ্গু মোকাবিলায় সর্বস্তরের জনগণকে এখনই এগিয়ে আসতে হবে।’ তিনি দাবি করেন,সরকার ও আওয়ামী লীগ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ডেঙ্গু মোকাবিলায় কাজ করছে। প্রাণঘাতী মশার বিরুদ্ধে আসুন, সবাই সমন্বিতভাবে লড়াই চালিয়ে যাই। যতদিন ডেঙ্গু নিয়ন্ত্রণে না আনা যাচ্ছে, ততদিন আওয়ামী লীগ এই পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালাবে।’

ডেঙ্গু দমনে ব্যবহৃত ওষুধ প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘ডেঙ্গু বিস্তারকারী এডিস মশা দমনে কী ধরনের কার্যকরী ওষুধ প্রয়োগ করা যায়, তার পরীক্ষা-নিরীক্ষা চলছে। অতি শিগগির এডিস মশা দমনে কার্যকরী ওষুধ আনা হবে। এ বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নেওয়া হচ্ছে।’

এ সময় উপস্থিত ছিলেন— আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুর রহমান, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি হাজী আবুল হাসনাতসহ মহানগর দক্ষিণের নেতাকর্মীরা।

 

/এমএইচবি/এপিএইচ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম