‘ডেঙ্গু প্রতিরোধ ও চিকিৎসা মনিটরিং সেল’ গঠন করলো আ.লীগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ আগস্ট ২০১৯, ১৯:৪৫আপডেট : ০৩ আগস্ট ২০১৯, ১৯:৪৭





আওয়ামী লীগ (দলের ফেসবুক পেজ থেকে সংগৃহীত) ডেঙ্গু প্রতিরোধ ও ডেঙ্গুরোগীদের চিকিৎসা নিশ্চিত করতে মনিটরিং সেল গঠন করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। শনিবার (৩ আগস্ট) বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ও দলীয় সাবেক সংসদ সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিনকে আহ্বায়ক করে দেশের প্রখ্যাত চিকিৎসদের সমন্বয়ে ‘ডেঙ্গু প্রতিরোধ ও চিকিৎসা মনিটরিং সেল’ গঠন করা হয়েছে।
দলের উপপ্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিনের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
মনিটরিং সেলের অন্য সদস্যরা হলেন আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, ডা. বদিউজ্জামান ভুঁইয়া (ডাবলু), ডা. এম ইকবাল আর্সলান, ডা. কনক কান্তি বড়ুয়া, ডা. মোহাম্মদ মনিরুজ্জামান ভুঁইয়া, ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী, ডা. এম এ আজিজ, ডা. শারফুদ্দিন আহমেদ, ডা. মোহাম্মদ জামাল উদ্দিন চৌধুরী, ডা. কামরুল হাসান খান, ডা. এম এ রউফ সরদার, ডা. এ বি এম আব্দুল্লাহ, ডা. মো. কামরুল হাসান (মিলন), ডা. উত্তম কুমার বড়ুয়া, ডা. খান আবুল কালাম আজাদ, ডা. ঝিলন মিয়া সরকার, ডা. শাহানা আখতার রহমান, ডা. এহসানুল কবির জগলুল, ডা. আলী আসগর মোড়ল, ডা. মো. জুলফিকার আলী (লেনিন) এবং ডা. সৈয়দ আতিকুল হক।
এর আগে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে ডেঙ্গু প্রতিরোধে কার্যকর পদক্ষেপ বাস্তবায়ন এবং সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিতকরণে বিশেষজ্ঞ চিকিৎসক নেতাদের সঙ্গে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সভা অনুষ্ঠিত হয়।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সভাপতিত্বে সভায় চিকিৎসক নেতারা ছাড়াও দলের উপদেষ্টা পরিষদের সদস্য মো. রশিদুল আলম ও মুকুল বোস উপস্থিত ছিলেন।
সভায় ডেঙ্গু প্রতিরোধ ও চিকিৎসা মনিটরিং সেলের ৫ দফা কর্মসূচি হাতে নেওয়া হয়। এগুলো হলো ৬৪টি জেলা মনিটরিং সেল গঠন; জনসচেতনতা সৃষ্টি; চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের কাজে উৎসাহিত করা; সরকারের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় লজিস্টিক সাপোর্টের ব্যবস্থা করা এবং সব জেলায় প্রয়োজনীয়সংখ্যক চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী নিশ্চিত করা।

/ইএইচএস/এইচআই/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম