রংপুর উপনির্বাচনে অংশ নেবে না ইসলামী আন্দোলন বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ আগস্ট ২০১৯, ২২:১০আপডেট : ০৩ আগস্ট ২০১৯, ২২:১৩

রংপুর উপনির্বাচনে অংশ নেবে না ইসলামী আন্দোলন বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের মৃত্যুতে খালি হওয়া আসনের উপনির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ অংশ নেবে না। শনিবার (৩ আগস্ট) বিকালে পুরানা পল্টনে দলের কার্যালয়ে অনুষ্ঠিত এক জরুরি সভায় দলটির আমির ও চরমোনই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম এ সিদ্ধান্ত নেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সভায় মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, দেশ ক্রমেই ভয়াবহ অবস্থার দিকে ধাবিত হচ্ছে। একদিকে ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যর্থ সরকার, অপরদিকে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চললেও সরকার সেদিকে কোনও ভ্রুক্ষেপ করছে না। দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে সচেতন দেশবাসী শঙ্কিত। দেশের স্বাধীনতা নিয়ে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। খুন-গুম, ধর্ষণ, দুর্নীতি ছেঁয়ে গেছে বলেও অভিযোগ করেন তিনি।
সভায় দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মাহবুবুর রহমান, ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, লোকমানাই হোসাইন জাফরী প্রমুখ অংশ নেন।

/সিএ/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম