কাশ্মিরের প্রাদেশিক শাসন পুনর্বহালের দাবি জমিয়তের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ আগস্ট ২০১৯, ২৩:৪১আপডেট : ০৬ আগস্ট ২০১৯, ২৩:৪৪

জমিয়তে উলামায়ে ইসলাম কাশ্মিরের প্রাদেশিক শাসন পুনর্বহালের দাবি জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম। দলটির একাংশের সভাপতি মুফতি মুহাম্মদ ওয়াক্কাস বলেন, অন্যায়ভাবে তাদের স্বায়ত্ত্বশাসন বাতিল করে ভারত সরকার প্রমাণ করেছে, তারা মুসলিম বিদ্বেষী। মঙ্গলবার (৬ আগস্ট) রাতে এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

বিবৃতিতে মুফতি মুহাম্মদ ওয়াক্কাস বলেন, সামন্য আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় অতিরিক্ত সেনা মোতায়েন, মুসলিম নেতাদের গৃহবন্দিসহ স্বাধীনতাকামী কাশ্মিরি মুসলমানদের ওপর মোদি সরকার ঢালাওভাবে নির্যাতন করছে। দ্রুত কাশ্মিরের প্রাদেশিক শাসন পুনর্বহাল করে তাদের ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়ার জোর দাবি জানান তিনি।

মুফতি ওয়াক্কাস বলেন, আমরা ভারতবিরোধী নই, তবে যারাই মানুষের অধিকার হরণ করতে চাইবে, অন্যায়ভাবে জুলুম নির্যাতন করবে সে যেই হোক, বিশ্ব মুসলিম তার জবাব দেবেই।

কাশ্মিরের পূর্ণাঙ্গ স্বাধীনতার দাবি তুলে মুফতি ওয়াক্কাস ওই অঞ্চলের মজলুম মুসলমানদের পাশে দাঁড়াতে বিশ্ব মুসলিমদের প্রতি আহ্বান জানান।

/সিএ/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ