কাশ্মির পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বিএনপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ আগস্ট ২০১৯, ০১:২৪ আপডেট : ১৪ আগস্ট ২০১৯, ০২:০০

বিএনপি

কাশ্মিরের বর্তমান যোগাযোগ বিচ্ছিন্ন পরিস্থিতি উদ্বেগ ও উৎকণ্ঠার সঙ্গে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বিএনপি। মঙ্গলবার (১৩ আগস্ট) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, এই উপমহাদেশের অভিন্ন ইতিহাসের কারণে বাংলাদেশের জনগণ বরাবরই এই অঞ্চলে শান্তি ও নিরাপত্তার প্রত্যাশী। গণমাধ্যমসূত্রে অবহিত হয়ে বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতের কাশ্মির রাজ্যের বর্তমান যোগাযোগ বিচ্ছিন্ন পরিস্থিতি উদ্বেগ ও উৎকণ্ঠার সঙ্গে নিবিড়ভাবে বিএনপি পর্যবেক্ষণ করছে। কাশ্মিরের রাজনৈতিক নেতৃত্ব, গণমাধ্যম তথা সাধারণ জনগণের মাঝে নিরাপত্তা ও শান্তির দ্রুত প্রত্যাবর্তন কামনা করে বিএনপি।

ইতোমধ্যেই জাতিসংঘ সব পক্ষকে সংযম প্রদর্শনের যে আহ্বান জানিয়েছে তা সময়োচিত আহ্বান বলে উল্লেখ করে বিএনপির বিবৃতিতে বলা হয়, সংশ্লিষ্ট সব পক্ষকে আলোচনার মাধ্যমে সমাধান তৈরি করার যে প্রস্তাব জাতিসংঘ মহাসচিব দিয়েছেন, তাও বাস্তবসম্মত। বিএনপি বিশ্বাস করে, যেকোনোও সমস্যা সংশ্লিষ্ট পক্ষরাই আলোচনার মাধ্যমে সমাধান করতে পারে।

বিবৃতিতে আরও বলা হয়, ভারতের বর্তমান নির্বাচিত সরকার তার সংবিধানের অন্তর্নিহিত চেতনানুযায়ী সব নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিত করেই চলমান সমস্যার সমাধান করবেন বলেও বিএনপি বিশ্বাস করে। কাশ্মির সমস্যা সমাধান এ অঞ্চলের শান্তি, সম্প্রীতি, উন্নয়ন ও নিরাপত্তা অব্যাহত রাখার প্রক্রিয়া তরান্বিত করবে বলে আশাবাদী বিএনপি।

আরও খবর...

কাশ্মির ইস্যুতে প্রতিবাদের জের, বাংলাদেশি শ্রমিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে বাহরাইন

/এএইচআর /এনআই/
সম্পর্কিত
পরাজিত শক্তির কালো টাকা দিয়ে দেশে অরাজকতা সৃষ্টির চক্রান্ত চলছে: রিজভী
চাকরি পেলেন ছাত্রদল নেতা, প্রক্সিতে ক্লাস করান ‘মামা’: বেতন ভাগাভাগি
বিএনপিই দেশের একমাত্র জনগণের দল: ডিএনসিসি প্রশাসক
সর্বশেষ খবর
ড. ইউনূসকে হেনস্তার নিন্দা ও প্রতিবাদ জানালো জামায়াত
ড. ইউনূসকে হেনস্তার নিন্দা ও প্রতিবাদ জানালো জামায়াত
ওমানের সঙ্গে সিইপিএ চুক্তির উদ্যোগ, বাণিজ্য ঘাটতি কমাতে চায় বাংলাদেশ: বাণিজ্যমন্ত্রী
ওমানের সঙ্গে সিইপিএ চুক্তির উদ্যোগ, বাণিজ্য ঘাটতি কমাতে চায় বাংলাদেশ: বাণিজ্যমন্ত্রী
রোমান্টিকের বাইরে চরিত্র খুঁজছেন তটিনী
রোমান্টিকের বাইরে চরিত্র খুঁজছেন তটিনী
ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর
ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর
সর্বাধিক পঠিত
লাখ টাকায় আইফোন কিনে বাড়িতে নেওয়ার পরই গেলো পুলিশ
লাখ টাকায় আইফোন কিনে বাড়িতে নেওয়ার পরই গেলো পুলিশ
আগুন কখন নিয়ন্ত্রণে আসবে নিশ্চিত নয়: ফায়ার সার্ভিস
আগুন কখন নিয়ন্ত্রণে আসবে নিশ্চিত নয়: ফায়ার সার্ভিস
ড. ইউনূসের প্রতিষ্ঠান ‘কর ফাঁকি দেওয়ার একটি ধ্রুপদি উদাহরণ’: হাইকোর্ট
ড. ইউনূসের প্রতিষ্ঠান ‘কর ফাঁকি দেওয়ার একটি ধ্রুপদি উদাহরণ’: হাইকোর্ট
আরও ১৮ ফ্লাইট বাতিল, শাহজালাল বিমানবন্দরে আটকা ৪৮৫১ যাত্রী
আরও ১৮ ফ্লাইট বাতিল, শাহজালাল বিমানবন্দরে আটকা ৪৮৫১ যাত্রী
ইন্ডিয়া জোটের পদযাত্রায় হাজার হাজার বিক্ষোভকারী, অনড় রাহুল গান্ধী
ইন্ডিয়া জোটের পদযাত্রায় হাজার হাজার বিক্ষোভকারী, অনড় রাহুল গান্ধী