খালেদা জিয়ার দুর্নীতির গন্ধ এবার বিদেশেও ছড়াবে: তথ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ আগস্ট ২০১৯, ২০:০৯আপডেট : ১৯ আগস্ট ২০১৯, ২০:১২

খালেদা জিয়ার দুর্নীতির গন্ধ এবার বিদেশেও ছড়াবে: তথ্যমন্ত্রী তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির জন্য বিদেশে ধরনা দেওয়ার কথা বলছে দলটি। এতে খালেদা জিয়ার দুর্নীতি দেশে যে দুর্গন্ধ ছড়িয়েছে, তা বিদেশেও ছড়াবে।
সোমবার (১৯ আগস্ট) বিকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ কার্যালয়ে দলের প্রচার উপকমিটির বৈঠকের শুরুতে এসব কথা বলেন তিনি।
হাছান মাহমুদ বলেন, খালেদা জিয়া এতিমদের অর্থ আত্মসাতের অপরাধে শাস্তি সাজা ভোগ করছেন। বিএনপি তাকে মুক্ত করতে আইনি লড়াইয়ে ব্যর্থ হয়েছে। এখন তারা বিদেশে ধরনা দেওয়ার কথা বলছে।
বিএনপি মহাসচিবের করা ‘আওয়ামী লীগ চামড়াশিল্প ধ্বংস করে দিতে চায়’ মন্তব্যের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘চামড়াশিল্প নিয়েও বিএনপির অপরাজনীতি সফল হয়নি।’
বর্তমান সরকারের আমলে চামড়া রফতানি ৪০০ মিলিয়ন ডলার থেকে ২ বিলিয়নে উন্নীত হয়েছে দাবি করে তিনি বলেন, দেশে গত ১০ বছরের অর্থনৈতিক উন্নয়নে মানুষের ক্রয়ক্ষমতা বৃদ্ধির কারণে পশু কোরবানি দ্বিগুণেরও বেশি বেড়েছে। সে তুলনায় ট্যানারির সংখ্যা বাড়েনি, যদিও অনেক চামড়াশিল্প প্রতিষ্ঠানের সক্ষমতা বেড়েছে। তবে পরিবেশবান্ধব বিষয়টি নিশ্চিত করার বাধ্যবাধকতায় চট্টগ্রামসহ বেশ কিছু স্থানে ট্যানারি বন্ধও হয়ে গেছে। কিছু মুনাফালোভী এবারের ঈদে এ অবস্থারই সুযোগ নিতে চেয়েছিল বলে দাবি করেন তিনি।
হাছান মাহমুদ বলেন, ‘সে কারণেই চামড়ার দরপতন হয়। আর বিএনপি চেয়েছিল এটা নিয়ে অপরাজনীতি করতে। কিন্তু তারা সফল হয়নি, সরকার সিন্ডিকেটের বিষয়টি পূর্ণ তদন্ত করছে। ইতোমধ্যে তদন্তে অনেক তথ্য বেরিয়ে আসছে।’
আওয়ামী লীগ প্রচার ও প্রকাশনা উপকমিটির সভাপতি ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম এ সময় সাংবাদিকদেরে এক প্রশ্নের জবাবে বলেন, বঙ্গবন্ধুকে হত্যার ষড়যন্ত্রকারী, তাদের সমমনা সন্তান ও দোসরেরা বিভিন্ন দলের নামে তাদের চক্রান্তমূলক কর্মকাণ্ড ও গুজব ছড়ানো প্রমাণ করেছে, তারা এখনও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। এরা যেখানেই থাকুক, বিচারের আওতায় আনতে হবে।
এ সময় আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, প্রচার উপকমিটির সদস্য তারিক সুজাত, কাশেম হুমায়ুন, এনামুল হক খসরু প্রমুখ উপস্থিত ছিলেন।

/এমএইচবি/এইচআই/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম