প্রধানমন্ত্রীর ভারত সফরে অমীমাংসিত ইস্যুগুলোর সমাধান হতে পারে: ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ আগস্ট ২০১৯, ১৯:৩০আপডেট : ২৩ আগস্ট ২০১৯, ২০:২৪

জন্মাষ্টমীর অনুষ্ঠানে ওবায়দুল কাদের আগামী অক্টোবরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে দুই দেশের অমীমাংসিত ইস্যুগুলোর সমাধান হতে পারে বলে আশা প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘বর্তমান সরকারের সময়ে প্রতিবেশী ভারতের সঙ্গে সম্পর্ক এক নতুন উচ্চতায় উত্তীর্ণ হয়েছে। অক্টোবরে প্রধানমন্ত্রীর ভারত সফরে আমরা আরও একধাপ এগিয়ে যাবো বলে আমি বিশ্বাস করি।’

শুক্রবার (২৩ আগস্ট) রাজধানীর পলাশীর মোড়ে মহানগর সার্বজনীন পূজা উদযাপন কমিটির উদ্যোগে আয়োজিত জন্মাষ্টমী মিছিলের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের সরকারের সময়ই ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক একটি নতুন উচ্চতায় পৌঁছেছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অক্টোবরে আমাদের প্রধানমন্ত্রীকে দিল্লি সফরের আমন্ত্রণ জানিয়েছেন। সফরে ভারতের সঙ্গে আমাদের সম্পর্কের আরও একধাপ উন্নয়ন হবে। অমীমাংসিত বিষয়গুলো মীমাংসার ক্ষেত্রে আমরা এগিয়ে যাবো বলে আমি বিশ্বাস করি।’

এ সময় আওয়ামী লীগ সরকারকে সংখ্যালঘুবান্ধব দাবি করে তিনি বলেন, ‘শেখ হাসিনার সরকার মাইনরিটিবান্ধব সরকার। শেখ হাসিনার সরকার যতদিন আছে, আপনাদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনও কারণ নেই। যখনই শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকে, তখন আপনারা শান্তিতে ধর্মীয় অনুষ্ঠানগুলো উদযাপন করতে পারেন এবং আপনারা নিরাপদ হন।’

সংখ্যালঘু সম্প্রদায়ের উদ্দেশে ওবায়দুল কাদের আরও বলেন, ‘আপনাদের শত্রু বাংলাদেশের শত্রু। তারা সাম্প্রদায়িক অপশক্তি। এ সাম্প্রদায়িক অপশক্তির বিষবৃক্ষ উৎপাটনের জন্য কৃষ্ণের জন্মদিনে আপনাদের কাছে আমার আহ্বান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আপনারা শক্তিশালী করুন। আসুন, ঐক্যবদ্ধ হয়ে সাম্প্রদায়িক অপশক্তিকে আমরা প্রতিহত করি।’ শ্রীকৃষ্ণের জন্মদিনে হিন্দু সম্প্রদায়ের সবাইকে শুভেচ্ছা জানান ওবায়দুল কাদের।

/এমএইচবি/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক