বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর প্রস্তুতি শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ আগস্ট ২০১৯, ২২:০২আপডেট : ২৩ আগস্ট ২০১৯, ২২:০৪

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রকাশিত বিএনপির পোস্টার

দলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি শুরু করেছে বিএনপি। দলের স্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আগামী সেপ্টেম্বরকে অনেকটা প্রতিষ্ঠাবার্ষিকীর মাস হিসেবেই বেছে নিয়েছে বিএনপি। এরইমধ্যে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পোস্টার ছাপানোর কাজ শেষ হয়েছে। দলের চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

তিনি জানান, স্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী খালেদা জিয়ার মুক্তির বিষয়টিকে সামনে রেখে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে। এ মাসেই অনুষ্ঠিত হবে ছাত্রদলের ষষ্ঠ জাতীয় কাউন্সিল। 

বিএনপির দায়িত্বশীল নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর এবারই প্রথম আড়ম্বরভাবে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করবে বিএনপি। এক্ষেত্রে কারাগারে থাকা খালেদা জিয়ার মুক্তির বিষয়টিকেই প্রাধান্য দেওয়া হবে।

৪১তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনের মধ্যে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজার জিয়ারত, কেন্দ্রীয়ভাবে র‌্যালির আয়োজন রাখা হয়েছে। এছাড়া, ২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে আলোচনা সভা। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীসহ সারাদেশেই বিশেষ পোস্টার লাগানো হবে।

এদিকে, প্রতিষ্ঠাবার্ষিকীর কয়েকদিন আগে আগামী ২৮ আগস্ট রোহিঙ্গাদের প্রত্যাবাসন বিষয়ে গোলটেবিল আয়োজন করবে বিএনপি। দলটির বিদেশ বিষয়ক কমিটি এরইমধ্যে তাদের যাবতীয় কার্যক্রম শেষ করে এনেছে।

এফএসির (ফরেন অ্যাফেয়ার্স কমিটি) একজন সদস্য জানান, ‘রোহিঙ্গাদের অবস্থা এবং বাংলাদেশের ভূমিকা’ শীর্ষক গোলটেবিলটি ২৮ আগস্ট বুধবার বিকালে রাজধানীর হোটেল লেক শোরে অনুষ্ঠিত হবে। এতে বাংলাদেশে অভিজ্ঞদের পাশাপাশি ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কর্মকর্তাদের উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে। গোলটেবিলে দলের পক্ষ থেকে একটি লিখিত বক্তব্য উপস্থাপন করা হবে। এতে বাংলাদেশের ভূমিকা নিয়ে আলোকপাত করা হবে।

বিএনপির বিদেশ বিষয়ক কমিটির একটি সূত্রে জানা গেছে, রোহিঙ্গা বিষয়ে কার্যকরভাবে ভূমিকা রাখার কথা ছিল বিএনপির। জাতিসংঘে প্রতিনিধি পাঠানোর বিষয়ে আলোচনাও ছিল দলে। যদিও পরবর্তীতে তা বাতিল হয় দলের শীর্ষ নেতৃত্বের সরাসরি নির্দেশেনায়। 

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক