রংপুর-৩ আসন জাতীয় পার্টির কাছে খুবই গুরুত্বপূর্ণ: জিএম কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ আগস্ট ২০১৯, ১৭:৩০আপডেট : ২৫ আগস্ট ২০১৯, ১৮:৪৭

জি এম কাদের জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, ‘রংপুর-৩ আসন জাতীয় পার্টির কাছে খুবই গুরুত্বপূর্ণ। তাই নির্বাচনি তফসিল ঘোষণার আগেই আমরা একটি মনোনয়ন বোর্ড গঠন করেছি। তারাই যাচাই-বাছাই করে জাতীয় পার্টির প্রার্থী নির্ধারণ করবেন।’ রবিবার (২৫ আগস্ট) দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী অফিসে গণমাধ্যমকর্মীদের কাছে এ কথা বলেন তিনি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, দলের গঠনতন্ত্র অনুযায়ী বিরোধীদলীয় নেতা নির্বাচন করবে জাতীয় পার্টি। এর আগে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী অফিসে দলের প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদের কুলখানি বাস্তবায়ন করতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের যৌথ সভা অনুষ্ঠিত হয়।
যৌথ সভায় সভাপতির বক্তব্যে জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা এমপি বলেন, ৩১ আগস্ট সারাদেশে প্রতিটি থানা ও উপজেলায় হুসেইন মুহম্মদ এরশাদের কুলখানিতে কোরআন তেলাওয়াত, দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হবে। এ সময় উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ, এস. এম. ফয়সল চিশতী, শফিকুল ইসলাম সেন্টু, অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া প্রমুখ।

আরও পড়ুন: রংপুর-৩ আসনের প্রার্থী মনোনয়নে জাতীয় পার্টির পার্লামেন্টারি বোর্ড

/এসটিএস/ওআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের