রংপুর-৩ আসনের প্রার্থী মনোনয়নে জাতীয় পার্টির পার্লামেন্টারি বোর্ড

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ আগস্ট ২০১৯, ২০:২০আপডেট : ২৪ আগস্ট ২০১৯, ২১:১৪

জাতীয় পার্টি দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে শূন্য হওয়া রংপুর-৩ আসনের প্রার্থী মনোনয়নে ৮ সদস্যের একটি পার্লামেন্টারি বোর্ড গঠন করেছে জাতীয় পার্টি।
দলের চেয়ারম্যানের প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভরায় বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।
তিনি জানান, চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরকে আহ্বায়ক ও মহাসচিব মসিউর রহমান রাঙ্গাকে সদস্য সচিব করে এই পার্লামেন্টারি বোর্ড গঠন করা হয়েছে। বোর্ডের প্রেসিডিয়াম সদস্যরা হলেন কাজী ফিরোজ রশীদ, গোলাম কিবরিয়া টিপু, অ্যাডভোকেট শেখ সিরাজুল ইসলাম, মাহমুদুল ইসলাম চৌধুরী, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এবং লে. জে. (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী।
সুনীল জানান, আগামীকাল রবিবার (২৫ আগস্ট) জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয় থেকে রংপুর-৩ শূন্য আসনের জন্য ফরম বিতরণ করা হবে।

/এসটিএস/এইচআই/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের