বিএনপিকে প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি করার অনুমতি দিয়েছে পুলিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ আগস্ট ২০১৯, ১৪:০৪আপডেট : ২৯ আগস্ট ২০১৯, ২১:২০

বিএনপি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ২ সেপ্টেম্বর বিএনপিকে র‍্যালি করার অনুমতি দিয়েছে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মতিঝিল জোনের উপ-পুলিশ কমিশনার মো. আনোয়ার হোসেন দলটিকে র‍্যালির মৌখিক অনুমতি দিয়েছেন। বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।

আব্দুস সালাম আজাদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আজ বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুরে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আবুল খায়ের ভূইয়ার নেতৃত্বে আমরা দুই সদস্যের প্রতিনিধি দল মতিঝিল জোনের উপ-পুলিশ কমিশনার আনোয়ার হোসেনের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। তিনি আমাদের র‍্যালি করার মৌখিক অনুমতি দিয়েছেন।’

তিনি আরও জানান, পুলিশের পক্ষ থেকে বেলা ৪টার মধ্যে র‍্যালি শেষ করার কথা বলা হয়েছে। তবে বিএনপি ৫টার মধ্যে শেষ করার আশ্বাস দিয়ে এসেছে পুলিশকে।

১ সেপ্টেম্বর বিএনপির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী। ওই দিন সকালে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন ও বিকালে আলোচনা সভা করার কর্মসূচি ঘোষণা করা হয় বিএনপির পক্ষ থেকে। আর ২ সেপ্টেম্বর বেলা ২টা থেকে দলটির নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র‍্যালি বের করা হবে। র‌্যালিটি শান্তিনগর মোড় হয়ে আবার নয়াপল্টন কার্যালয়ের সামনে এসে শেষ হবে।

বিএনপির স্থায়ী কমিটির একটি সূত্র জানায়, দলের প্রতিষ্ঠাবার্ষিকীর এই র‍্যালি সফল করতে ইতোমধ্যে ঢাকা ও আশপাশের জেলাগুলোতে প্রস্তুতিমূলক একাধিক বৈঠক করা হয়েছে। ২ সেপ্টেম্বর সকাল থেকে দলীয় নেতাকর্মীদের নয়াপল্টন কার্যালয়ের সামনে সমবেত হতে নির্দেশ দেওয়া হয়েছে।

/এএইচআর/এফএস/এমওএফ/
সম্পর্কিত
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম