‘প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির প্রত্যয়, গণতন্ত্র পুনরুদ্ধার ও খালেদা জিয়ার মুক্তি’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ সেপ্টেম্বর ২০১৯, ১৩:৩৬আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৯, ১৩:৪১

জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দলের নেতারা

৪১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির একমাত্র লক্ষ্য নির্বাসিত গণতন্ত্র পুনরুদ্ধার ও খালেদা জিয়ার মুক্তি বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘খালেদা জিয়াকে অন্যায়ভাবে আটকে রাখা হয়েছে। এর মধ্যদিয়ে গণতন্ত্রকে হত্য করা হচ্ছে। এখন আমাদের একমাত্র লক্ষ্য তার মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধার করা। দলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এটিই আমাদের প্রত্যয়।’

বিএনপির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রবিবার (১ সেপ্টেম্বর) দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানানো হয়। জিয়াউর রহমানের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ শেষে ফখরুল একথা বলেন।  

সারাদেশে বিএনপির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

আওয়ামী লীগকে উদ্দেশ করে মির্জা ফখরুল বলেন, ‘যারা একদলীয় বাকশাল গঠন করে মত প্রকাশের স্বাধীনতা কেড়ে নিয়েছিল, তারাই এখন বিরোধী রাজনীতি ও ভিন্ন মতকে নিশ্চিহ্ন করার চক্রান্ত করছে।’

তিনি আরও  বলেন, ‘বিরোধী রাজনীতি ও ভিন্ন মতকে সরকার নিশ্চিহ্ন করতে চায়। সেজন্য সব ধরনের চক্রান্ত ও ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। ভিন্ন মতকে দমনে সরকার সচেষ্ট।’

আগামীতে বিএনপির আন্দোলন আরও  বেগবান হবে বলেও আশা প্রকাশ করে বিএনপির মহাসচিব বলেন, ‘সুষ্ঠু নির্বাচনের জন্য আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।’

দেশে গণতন্ত্র নেই দাবি করে মির্জা ফখরুল বলেন, ‘মানুষের মত প্রকাশ করার অধিকার নেই। গণতন্ত্র পুনরুদ্ধারে ও একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের দাবিতে বিএনপির চলমান আন্দোলন চলবে।’

এ সময় উপস্থিত ছিলেন— বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান, ডা. জেডএম জাহিদ হোসেন, অ্যাডভোকেট আহমেদ আযম খান, মীর মোহাম্মদ নাছির উদ্দিন, শাহজাহান ওমর প্রমুখ।

/এএইচআর/এপিএইচ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী