হজ ব্যবস্থাপনা সুষ্ঠু হওয়ায় আ.লীগের সম্পাদকমণ্ডলীর সন্তোষ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ সেপ্টেম্বর ২০১৯, ২১:৩৪আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৯, ২১:৩৭

আওয়ামী লীগ এবারের হজ ব্যবস্থাপনা সুষ্ঠু হওয়ায় ধর্ম মন্ত্রণালয়ের প্রশংসা করেছে আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলী। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিকাল ৫টায় রাজধানীর ধানমন্ডির দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত সম্পাদকমণ্ডলীর সভায় এ জন্য সন্তোষ প্রকাশ করা হয়।
ধর্ম মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সভাপতিত্বে সভায় দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবউল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম, পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলসহ উপস্থিত সম্পাদকরা ২০১৯ সালের হজ ব্যবস্থাপনার উচ্ছ্বসিত প্রশংসা করেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের ইতিহাসে এবারের হজ ব্যবস্থাপনা ছিল সবচেয়ে সুষ্ঠু। ঢাকায় হজযাত্রীদের সৌদি ইমিগ্রেশন ও লাগেজ ব্যবস্থাপনাও ছিল যথাযথ। এজন্য আওয়ামী লীগ নেতারা সন্তুষ্টি প্রকাশ করেন।
সভায় ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহর কাছে ওবায়দুল কাদের জানতে চান, হজ ব্যবস্থাপনা নিয়ে কেন সংবাদ সম্মেলন করা হচ্ছে না। জবাবে ধর্ম প্রতিমন্ত্রী জানান, আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে সব হাজি ফিরে আসবেন। এরপর সংবাদ সম্মেলন করা হবে।

/জেইউ/এইচআই/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী