রংপুর-৩ আসনের উপনির্বাচন: দু’দিনে আ.লীগের মনোনয়ন ফরম কিনলেন ১৬ জন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ সেপ্টেম্বর ২০১৯, ২২:০৪আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৯, ০১:২০

আওয়ামী লীগ

রংপুর-৩ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন এ পর্যন্ত ১৬ জন। গত মঙ্গলবার ৭ জন এবং আজ বুধবার ৯ জন এ আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। আগামীকাল বুধবারও এ আসনের জন্য দলীয় মনোনয়ন ফরম বিক্রি হবে।

দলীয় সূত্রে জানা যায়, দলীয় মনোনয়নপত্র সংগ্রহকারীরা হলেন-আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য চৌধুরী খালেকুজ্জামান, রংপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজু, রংপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডল ও রংপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল ইসলাম, রংপুর জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক রোজী রহমান, মহানগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক রেজাউল ইসলাম মিলন, মহানগরের শ্রম বিষয়ক সম্পাদক আব্দুল মজিদ প্রমুখ।

সংসদীয় ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সাত সেপ্টেম্বরের যৌথসভায় প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করা হবে।

প্রসঙ্গত, জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি এইচএম এরশাদের মৃত্যুতে জাতীয় সংসদের রংপুর-৩ আসনটি শূন্য হয়। আগামী ৫ অক্টোবর এ আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। গত রবিবার নির্বাচন কমিশন রংপুর-৩ আসনে উপ-নির্বাচনের এ তারিখ ঘোষণা করে।

/এমএইচবি/টিএন/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম