‘কোন বছরের অক্টোবর থেকে তাদের আন্দোলন?’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ সেপ্টেম্বর ২০১৯, ১৯:২২আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৯, ২০:৫৬





মতবিনিময় সভায় তথ্যমন্ত্রী হাছান মাহমুদ কোনও একটা কিছু হলেই বিএনপি বিদেশিদের কাছে নালিশ করে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ‘‘বারবার কূটনীতিকদের সঙ্গে বসার মাধ্যমে বিএনপি এটাই প্রমাণ করে যে, দেশের জনগণের ওপর তাদের আস্থা নেই, বিদেশিদের ওপরেই তাদের সমস্ত ভরসা। যাদের জনভিত্তি নেই, তারাই কিন্তু বারবার বিদেশিদের কাছে যায়। এ কারণে অনেকে তাদেরকে ‘বাংলাদেশ নালিশ পার্টি’ বলে, এটি তাদের জন্য অত্যন্ত লজ্জার।’’







বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাজধানীতে সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময়কালে মন্ত্রী এসব কথা বলেন।
আগামী মাস অর্থাৎ অক্টোবর থেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘোষিত আন্দোলন বিষয়ে সাংবাদিকরা মন্ত্রীর মন্তব্য জানতে চাইলে তিনি বলেন, ‘কোন বছরের অক্টোবর থেকে তাদের আন্দোলন, সেটিই প্রশ্ন। কারণ তারা দশ বছর ধরে একথা বলে আসছেন। গরম একটু কমলে বা শীত একটু কমলে, বার্ষিক পরীক্ষার পরে, রোজার পরে, ঈদের পরে, বৃষ্টি একটু কমলে-এভাবে বহুসময় বহু আন্দোলনের তারিখ আমরা দেখেছি। কিন্তু, তাদের পক্ষে কোনও আন্দোলন গড়ে তোলা সম্ভব হয়নি।’
‘মির্জা ফখরুল কথা বলার ক্ষেত্রে অত্যন্ত সফল, কিন্তু কর্মক্ষেত্রে প্রচন্ড বিফল’ মন্তব্য করে তথ্যমন্ত্রী বলেন, ‘তাদের সঙ্গে জনগণ নেই, জনগণ তো দূরে থাক, বিএনপির যে নেতারা আন্দোলনের ডাক দিচ্ছেন, তাদের ওপর কর্মীদেরও আস্থা নেই। যে নেতারা হাইকোর্টে বোরকা পরে হাজির হয়, তাদের ওপর কর্মীদের আস্থা থাকার কথাও নয়।’
এর আগে ব্যাংকিং খাত সম্পর্কে বিএনপির বিরূপ মন্তব্যের জবাবে মন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘ঋণখেলাপি অপসংস্কৃতি জিয়াউর রহমানের আমলে শুরু। এখন তা অনেক কমে এসেছে। গত দশ বছরে জিডিপি ও অর্থনীতির আকার অনেক বড় হওয়ায় খেলাপি ঋণের পরিমাণ বেশি দেখালেও শতকরা হারে তা আগের চেয়ে অনেক কম।’

/এসআই/এনআই/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম