বিএনপি লিমিটেড কোম্পানি, নেতারা ভাড়াটে: তথ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ সেপ্টেম্বর ২০১৯, ১৫:১৪আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৫৬

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ (ফাইল ছবি) বিএনপির সিনিয়র নেতারা অন্য দল থেকে এসেছেন বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ‘বিএনপি একটি লিমিটেড কোম্পানি। ওই দলের নেতারা হলেন ভাড়াটে। মির্জা ফখরুল ইসলাম, মওদুদ আহমদ ও রুহুল কবির রিজভীরা অন্য দল থেকে এসেছেন। মওদুদ আহমদ আওয়ামী লীগ, জাতীয় পার্টি করে বিএনপিতে এসেছেন। আর মির্জা ফখরুল ইসলাম ও রুহুল কবির রিজভী ছাত্রজীবনে অন্য দল করেছেন।’

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এ সময় খালেদা জিয়াকে মুক্ত করতে মানববন্ধন নয়, দানববন্ধন করতে হবে, বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়ের এমন উক্তির সমালোচনা করেন তিনি।

মন্ত্রী বলেন, বিএনপির এ দানববন্ধন করার বিষয়টি অশুভ ইঙ্গিত বহন করে। ২০১৩, ১৪ ও ১৮ সালে বিএনপি দানবীয় রূপ ধারণ করেছিল। তবে এবার জনগণ আর তাদের দানবীয় রূপ ধারণ করতে দেবে না। তাদের দানবীয় রূপ জনগণ প্রত্যাখ্যান করেছে।

বিএনপি নেতাদের উদ্দেশে তিনি বলেন, আপনারা দানবীয় রূপ পরিহার করুন।

ছাত্রলীগ বিষয়ে করা এক প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, ছাত্রলীগের সমস্যা সমাধানযোগ্য। ছাত্রলীগে অনুপ্রবেশকারী থাকতে পারে, তবে তা বড় কোনও বিষয় নয়। এ সমস্যা সমাধানযোগ্য।

/টিটি/এমওএফ/
সম্পর্কিত
পুলিশের নজরবন্দি আইভী
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি