খালেদা জিয়ার মুক্তির দাবিতে ১২ দিন মানববন্ধন করবে বিএনপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ সেপ্টেম্বর ২০১৯, ১৫:২০আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৯, ২০:৫৭




সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে ১২ দিন মানববন্ধনের কর্মসূচি দিয়েছে দলটি। এই কর্মসূচি বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে পালন করা হবে।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে এক যৌথ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কর্মসূচি ঘোষণা করেন।

মির্জা ফখরুল বলেন, ‘বাংলাদেশে যাতে বিরোধী দল না থাকে, সে লক্ষ্যে সরকার কাজ করছে। তারা রাষ্ট্রের সব প্রতিষ্ঠানকে দলীয়করণ করছে। আদালতে কোনও বিচার হয় না। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসামূলকভাবে কারাগারে বন্দি করে রাখা হয়েছে। তার যেটা প্রাপ্য জামিন— সেটা তাকে দেওয়া হচ্ছে না। তার মুক্তির দাবিতে আমরা ধাপে ধাপে এসব কর্মসূচি গ্রহণ করেছি।’

তিনি জানান, আগামী ১৫ সেপ্টেম্বর জাতীয়তাবাদী মৎস্যজীবী দল প্রথম মানববন্ধনের আয়োজন করবে। এরপর ১৬ সেপ্টেম্বর জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল, ১৭ সেপ্টেম্বর জাতীয়তাবাদী তাঁতী দল, ১৮ সেপ্টেম্বর অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স-বাংলাদেশ (এইবি), ১৯ সেপ্টেম্বর ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), ২০ সেপ্টেম্বর জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে মানববন্ধন (দেশব্যাপী), ২১ সেপ্টেম্বর জাতীয়তাবাদী ওলামা দল, ২২ সেপ্টেম্বর জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে মানববন্ধন (দেশব্যাপী), ২৪ সেপ্টেম্বর জাতীয়তাবাদী কৃষক দল, ২৫ সেপ্টেম্বর জাতীয়তাবাদী শ্রমিক দল, ২৭ সেপ্টেম্বর অ্যাগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (অ্যাব) এবং ২৮ সেপ্টেম্বর জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে মানববন্ধনের আয়োজন করা হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন— বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, ওলামা দলের সভাপতি মাওলানা শাহ নেছার উদ্দীন প্রমুখ।

/এসটিএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান