রাখাইনের মতো আসামে করুণ পরিণতি দেখতে চায় না জমিয়ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ সেপ্টেম্বর ২০১৯, ২০:৩০ আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৯, ২০:৩৪





জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব নূর হোসাইন কাসেমী বলেছেন, ‘রাখাইনে রোহিঙ্গাদের মতো আসামে আরেকটি গণহত্যার করুণ পরিণতি আমরা দেখতে চাই না।’
শনিবার (১৪ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।
নূর হোসাইন কাসেমী বলেন, ‘গোটা ঘটনাপ্রবাহ ষড়যন্ত্রমূলক ও চরম অমানবিকই শুধু নয়, বরং বাংলাদেশের সার্বভৌমত্বের ওপরও মারাত্মক হুমকি তৈরি করেছে।’
আসামে কোনও অবৈধ বাংলাদেশি নেই দাবি করে তিনি বলেন, যে ১৯ লাখ মানুষের ভারতীয় নাগরিকত্ব কেড়ে নেওয়া হয়েছে, তারা পূর্বপুরুষ থেকেই ভারতে বসবাস করে আসছে। তাদের ‘বাংলাদেশি’ বলে বহিষ্কারের উদ্যোগ মুসলিম ও বাংলাদেশবিরোধী গভীর ষড়যন্ত্রের অংশ বলে তিনি দাবি করেন।

/সিএ/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়া যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়া যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
বিশ্বের সেরা অ্যাকাডেমির র‌্যাঙ্কিংয়ে ব্রাজিলের ৫ ক্লাব, আর্জেন্টিনার কয়টি?
বিশ্বের সেরা অ্যাকাডেমির র‌্যাঙ্কিংয়ে ব্রাজিলের ৫ ক্লাব, আর্জেন্টিনার কয়টি?
এক যুগে সড়কে ঝরেছে লাখো প্রাণ, মৃত্যুর মিছিল থামবে কবে
এক যুগে সড়কে ঝরেছে লাখো প্রাণ, মৃত্যুর মিছিল থামবে কবে
চিকিৎসকের পরামর্শে বিশ্রাম, ক্ষমা চাইলেন অমিতাভ
চিকিৎসকের পরামর্শে বিশ্রাম, ক্ষমা চাইলেন অমিতাভ
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চেয়ে প্রত্যাহার রাজশাহীর বিভাগীয় কমিশনার
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চেয়ে প্রত্যাহার রাজশাহীর বিভাগীয় কমিশনার
ঢাকার কাছেই মিলতে পারে গ্যাস, কূপ খননের পরিকল্পনা
ঢাকার কাছেই মিলতে পারে গ্যাস, কূপ খননের পরিকল্পনা
ডিভি লটারি ২০২৭: আবেদন শুরু হচ্ছে কবে?
ডিভি লটারি ২০২৭: আবেদন শুরু হচ্ছে কবে?
অর্ধেক টাকা খরচের পর সাড়ে ৬ হাজার কোটির প্রকল্প বাতিল, এবার হবে মহাসড়ক
অর্ধেক টাকা খরচের পর সাড়ে ৬ হাজার কোটির প্রকল্প বাতিল, এবার হবে মহাসড়ক
সাত দিন পর কারামুক্ত হলেন ককরোচ নেতা সৌরভ-রাঙ্কা
সাত দিন পর কারামুক্ত হলেন ককরোচ নেতা সৌরভ-রাঙ্কা