গণমানুষের সমর্থনে সমৃদ্ধ বাংলাদেশ গড়বো: জিএম কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ সেপ্টেম্বর ২০১৯, ১৬:২৬আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৯, ২০:২৮





গণমানুষের সমর্থনে সমৃদ্ধ বাংলাদেশ গড়বো: জিএম কাদের দেশের বর্তমান রাজনৈতিক শূন্যতায় গণমানুষের আস্থার জায়গা জাতীয় পার্টি বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের। তিনি বলেন, ‘আমরা সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ করবো। গণমানুষের সমর্থন নিয়ে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়বে জাতীয় পার্টি।’
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এর আগে গুলশান-বনানী ও মহাখালী এলাকার শতাধিক বিএনপি নেতাকর্মী তার হাতে ফুল দিয়ে জাতীয় পার্টিতে যোগ দেন।
জাতীয় পার্টি চেয়ারম্যান তাদের স্বাগত জানিয়ে বলেন, ‘জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ছিলেন গরিব-দুঃখী মানুষের অকৃত্রিম বন্ধু। অসহায় ও দুস্থ মানুষের স্বার্থে আজীবন নিবেদিত ছিলেন পল্লিবন্ধু। আমরা তার আদর্শ ও কর্মসূচি বাস্তবায়ন করতে এগিয়ে চলছি। আপনারা আমাদের সঙ্গে থেকে এরশাদের যোগ্য অনুসারী হিসেবে নিজেদের প্রমাণ করবেন।’
জাতীয় পার্টিতে যোগ দেওয়া বিএনপির শতাধিক নেতাকর্মীর মধ্যে রয়েছেন বনানী থানা বিএনপির সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক আওলাদ হোসেন সরদার, সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক কামাল হোসেন, ১৯ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান রাজু, ১৯ নং ওয়ার্ড বিএনপির সাবেক প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান, গুলশান থানা বিএনপির সাবেক শ্রম বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন, বনানী থানা বিএনপির সাবেক সহ-সম্পাদক মতিউর রহমান উজ্জ্বল, বানিয়াচং উপজেলা বিএনপির সাবেক সদস্য নিয়ামুল ইসলাম মাসুদ প্রমুখ।
এ যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য জিয়া উদ্দিন আহমেদ বাবলু, এ টি ইউ তাজ রহমান, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, ভাইস চেয়ারম্যান আহসান আদেলুর রহমান, যুগ্ম মহাসচিব হাসিবুল ইসলাম জয় প্রমুখ।

/এএইচআর/এইচআই/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান