যুবলীগের ট্রাইব্যুনালে অভিযোগ ও তথ্যপ্রমাণ পাঠানোর আহ্বান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ সেপ্টেম্বর ২০১৯, ২৩:০২আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৯, ২৩:০৪

যুবলীগের ট্রাইব্যুনালে অভিযোগ ও তথ্যপ্রমাণ পাঠানোর আহ্বান যুবলীগের কোনও নেতা বা কোনও শাখার বিরুদ্ধে অভিযোগ থাকলে সংগঠনটি নিজস্ব ট্রাইব্যুনালের মাধ্যমে এর তদন্ত ও বিচার করবে। এ জন্য যুবলীগ চেয়ারম্যান বা সাধারণ সম্পাদক বরাবর অভিযোগ ও প্রমাণ পাঠাতে বলা হয়েছে।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
অভিযোগ ও তথ্যপ্রমাণ সাধারণ সম্পাদক হারুনুর রশীদের ফোন নম্বরে (০১৭১২১৩৯০৮৮) বা ইমেইলে ([email protected]) পাঠাতে বলা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, তথ্যপ্রমাণের ভিত্তিতে যুবলীগের কোনও নেতা বা শাখার বিরুদ্ধে অভিযোগের যদি ন্যূনতমও সত্যতা পাওয়া যায় তাহলে তাৎক্ষণিকভাবে ওই নেতা বা কমিটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যদি অভিযোগ ফৌজদারি অপরাধের পর্যায়ে পড়ে তাহলে সংশ্লিষ্ট থানায় তা পাঠানো হবে এবং অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ওই থানাকে অনুরোধ করা হবে।
সম্প্রতি গণমাধ্যমে যুবলীগ সম্পর্কে সংবাদ প্রকাশের জেরে এ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

/এমএইচবি/এইচআই/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম