ভারতে ক্ষমতার পরিবর্তন চায় বিএনপি

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৬ এপ্রিল ২০১৪, ১৫:৫১আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৯, ১৫:৫৩

তিস্তাসহ অভিন্ন নদীর ন্যায্য পানির দাবিতে ও সরকারের তিস্তাচুক্তি ব্যর্থতার প্রতিবাদে তিস্তা ব্যারেজ অভিমুখে আগামী ২২ এপ্রিল লংমার্চ করবে বিএনপি। বুধবার নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির ভারপ্রাপ্ত মহসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর লংমার্চ কর্মসূচির ঘোষণা দেন। তিনি জানান ২২ এপ্রিল সকাল ৮টায় ঢাকা থেকে লংমার্চ শুরু হবে। ২৩ এপ্রিল তিস্তা ব্যারেজ সংলগ্ন ডালিয়া এলকায় সমাবেশের মাধ্যমে লংমার্চ সমাপ্ত হবে। লংমার্চে নেতৃত্ব দেবেন মির্জা ফখরুল। তিনি বলেন, ‘২২ মার্চ সকালে লংমার্চ ঢাকা থেকে যাত্রা শুরু করবে। ওইদিন বিকাল ৪টায় রংপুর সমাবেশ করা হবে। রাতে রংপুরে অবস্থান করে পরদিন তিস্তা ব্যারেজের দিকে যাত্রা শুরু হবে। দুপুর ১২টায় তিস্তা ব্যারেজ সংলগ্ন ডালিয়ায় সমাবেশের মাধ্যমে লংমার্চ সমাপ্ত হবে। আমরা আশা করি সরকার লংমার্চে সহযোগিতা করবে। তাদের চিরাচরিত অভ্যাস অনুযায়ী বাধা দেবে না’। সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো বা মন্দের বিষয় নয়। উত্তরাঞ্চলের ৩ কোটি মানুষের জীবন অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়ে আমরা চুপ করে থাকতে পারি না। আন্তর্জাতিক আইন অনুযায়ী আমরা তিস্তা নদীর যে পানি পাওয়ার অধিকার রাখি সে হিস্যা আদায়ে আমাদের প্রতিবাদ চলছে এবং চলবে। প্রতিবাদের অংশ হিসেবে ২২ এপ্রিল তিস্তা অভিমুখে বিএনপির লংমার্চ।

এমএর /আ. হাকিম/
সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি