মাদক, জুয়াবিরোধী অভিযান যুগান্তকারী পদক্ষেপ: মাওলানা হাসানাত আমিনী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ সেপ্টেম্বর ২০১৯, ০০:৪২আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৯, ০০:৪৫

হাসানাত আমিনী

মাদক, অবৈধ ক্যাসিনো-জুয়ার আসর, চাঁদাবাজ ও শীর্ষ টেন্ডারবাজদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখায় সরকারকে ধন্যবাদ জানিয়েছেন খেলাফতে ইসলামী বাংলাদেশের আমির ও ইসলামী ঐক্যজোটের সিনিয়র ভাইস চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী। রবিবার এক বিবৃতিতে তিনি বলেন, অবৈধ ক্যাসিনো ও জুয়ার আসর, দুর্নীতি-অনিয়মে আকণ্ঠ নিমজ্জিত অপরাধীচক্রের বিরুদ্ধে অভিযান সরকারের যুগান্তকারী পদক্ষেপ।

বিবৃতিতে মাওলানা হাসানাত আমিনী বলেন, সরকারের জিরো টলারেন্স নীতি ঘোষণায় দেশের আলেম-উলামা ও সাধারণ জনগণ খুশি। এই অভিযান পরিচালনার জন্য আমরা সরকারকে ধন্যবাদ জানাই। দেশে ন্যায়-নীতি ও সুশাসন প্রতিষ্ঠার জন্য এমন অভিযান আরও আগেই দরকার ছিল। শুরুতে দুর্বৃত্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে অবাধে এ অবৈধ কর্মকাণ্ড এতো বিস্তৃত হতে পারত না। এখন সরকারের হাই কমান্ডের সদিচ্ছায় যে অভিযান শুরু হয়েছে তা চলমান থাকলে অবশ্যই এর সুফল আসবে।

হাসানাত আমিনী আরও বলেন, শুধু এজন্য শুধু খালেদ-জিকে শামীমই নয়, তাদের পেছনে থেকে কারা ইন্ধন দিতেন, অবৈধ টাকা কার কার পকেটে গেছে এসব ব্যক্তিকেও গ্রেফতার করতে হবে। সমাজে শুদ্ধি আনতে হলে সবার আগে আত্মশুদ্ধি দরকার। এজন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় শিক্ষার্থীদের মধ্যে ধর্মীয় শিক্ষার মাধ্যমে আত্মশুদ্ধির ব্যবস্থা করতে হবে। দুর্নীতি-অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনাসহ মানুষের মধ্যে নৈতিক পরিবর্তন এলেই দেশ শুদ্ধ হবে।

/সিএ/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী