দুদুর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি সাবেক ১৮ ছাত্রনেতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ সেপ্টেম্বর ২০১৯, ০০:৪৫আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৯, ০০:৪৮

শামসুজ্জামান দুদু

বিএনপির ভাইস চেয়ারম্যান ও ছাত্রদলের সাবেক সভাপতি শামসুজ্জামান দুদুর বিরুদ্ধে দায়ের করা ‘মিথ্যা’ মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন সাবেক ১৮ ছাত্রনেতা। রবিবার (২২ সেপ্টেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা এ দাবি জানান।

বিবৃতিটি দিয়েছেন ছাত্রদলের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রিপন, আমান উল্লাহ আমান, রুহুল কবির রিজভী আহমেদ, ফজলুল হক মিলন, নাজিম উদ্দিন আলম, খাইরুল কবির খোকন, কামরুজ্জামান রতন, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, হাবিব উন-নবী খান সোহেল, এ বি এম মোশাররফ হোসেন, আজিজুল বারী হেলাল, শফিউল বারী বাবু, সুলতান সালাউদ্দিন টুকু, আমিরুল ইসলাম খান আলীম, আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল, হাবিবুর রশিদ হাবিব, রাজীব আহসান ও আকরামুল হাসান মিন্টু।  

বিবৃতিতে সাবেক ছাত্রনেতারা বলেন, একটি টিভি টকশোতে বলা দুদুর একটি বক্তব্যের অপব্যাখ্যা করে তার বাড়িতে হামলা ও মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

সাবেক ছাত্রনেতারা আরও বলেন, শামসুজ্জামান দুদু এদেশের ছাত্র রাজনীতির এক উজ্জ্বল নক্ষত্র এবং গণতান্ত্রিক সমাজ নির্মাণে তার অপরিসীম ত্যাগ। গণতন্ত্র পুনরুদ্ধার সংগ্রামে তার সাহসী উচ্চারণ আওয়ামী বাকশালীদের গায়ে তীব্র দাবানলের সৃষ্টি করেছে। তাই বাকশালী শক্তি গণতন্ত্রের সব রীতিনীতিতে উপেক্ষা করে স্বৈরাচারী কায়দায় তার বাড়িতে হামলা ভাঙচুর ও মিথ্যা মামলা দায়ের করে তাদের সন্ত্রাসী মনোভাব জাতির সামনে নগ্নভাবে প্রকাশ করেছে।

তারা যদি এ ধরনের অগণতান্ত্রিক মনোভাব ও কর্মকাণ্ড পরিহার না করে তাহলে এদেশের ছাত্র সমাজ গণতন্ত্রমনা জনগণকে সঙ্গে নিয়ে এর সময়োচিত জবাব দেবে বলেও মন্তব্য করেন সাবেক ছাত্রনেতারা।

/এএইচআর/টিএন/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের