মিয়ানমারকে কাঠগড়ায় দাঁড় করাতে সক্ষম হয়েছেন প্রধানমন্ত্রী: মতিয়া চৌধুরী

ঢাবি প্রতিনিধি
২৬ সেপ্টেম্বর ২০১৯, ১৮:২২আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৯, ১৮:২৪

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী সিনেট হলে অনুষ্ঠিত রোহিঙ্গা বিষয়ক সেমিনার

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, ‘রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে আমরা উভয় সংকটের মধ্যে আছি। একদিকে যেমন মানবিকতা সংকটে রয়েছি, অন্যদিকে, এদের নিয়ে অনেকে ষড়যন্ত্র করছে। তবে, মিয়ানমারকে আসামির কাঠগড়ায় দাঁড় করাতে সক্ষম হয়েছেন প্রধানমন্ত্রী। তিনি জাতিসংঘে বিষয়টি নিয়ে চার দফা দাবি তুলে ধরবেন। অবশ্যই রোহিঙ্গাদের মিয়ানমার বাংলাদেশ থেকে নিতে হবে।’

আজ বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘রোহিঙ্গা শরণার্থী: বহুমাত্রিক সংকটে বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়। এতে সঞ্চালনা করেন আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন।

মতিয়া চৌধুরী আরও বলেন, ‘২০১৪ সালে প্রধানমন্ত্রী ক্ষমতায় আসার পর যখন গণতন্ত্র প্রতিষ্ঠার পথ সুগম হলো, তখন ষড়যন্ত্রকারীরা সহ্য করতে না পেরে এ দেশের অর্থনীতি ও সংস্কৃতিকে ধ্বংস করার জন্য রোহিঙ্গাদের আমাদের ওপর চাপিয়ে দিয়েছেন। বিভিন্ন দেশে উদ্বাস্তুদের নিয়ে অনেক খেলা হয়েছে। কিন্তু রোহিঙ্গাদের নিয়ে কেউ খেলতে চাইলে কঠিনভাবে প্রতিহত করা হবে।’

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন স্থপতি ইকবাল হাবিব। তিনি বলেন, ‘এদেশে রোহিঙ্গাদের আগমন ১৯৭০ সালে। রোহিঙ্গারা যেখানে অবস্থান করছে, সেখানের মানুষ পরিবেশগতভাবে স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছেন। এর পাশাপাশি ওই অঞ্চলে দুর্যোগের প্রবণতাও বেড়ে যাচ্ছে। যার কারণে পর্যটন শিল্প হুমকির মুখে পড়ছে। এর ফলে জীববৈচিত্র্যের ব্যাপক ক্ষতি হচ্ছে।’

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দকার বজলুল হকের সভাপতিত্বে সেমিনারে রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গর্ভনর ড. আতিউর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. দেলোয়ার হোসেন, নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) মোহাম্মদ আলী শিকদার প্রমুখ।

/এসআইআর/টিএন/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম