ছাত্রদল কর্মীকে পিটিয়ে হত্যা

সিলেট প্রতিনিধি
০৪ জুন ২০১৪, ২০:৪৫আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৯, ২০:৪৬

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের একটি ছাত্রাবাসে তাওহীদুল নামে এক ছাত্রদল কর্মীকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। বুধবার সন্ধ্যায় আবু সিনা ছাত্রাবাসে এ ঘটনা ঘটে।

ছাত্রলীগ কর্মীরা তাকে পিটিয়ে হত্যা করেছে অভিযোগ করেছেন ড্যাবের এক আঞ্চলিক নেতা।

নিহত তাওহিদুল ইসলাম এমবিবিএস ৪৯তম ব্যাচের ছাত্র। তার বাড়ি শরীয়তপুরে।

ওসমানী মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি আসলামুল ইসলাম রুদ্র বলেন, আবু সিনা ছাত্রাবাসে তাদের এক কর্মী খুন হয়েছেন। ছাত্রলীগই তাকে খুন করেছে বলে তার ধারণা।

ড্যাব-এর সিলেট অঞ্চলের নেতা এবং সিলেট মহানগর বিএনপির সাবেক আহবায়ক ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী হাসপাতালে সাংবাদিকদের বলেন, ছাত্রলীগের কর্মীরা তাওহিদুলকে ছাত্রাবাসের ১০০৩ নম্বর রুমে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করার পর হাসপাতালে ফেলে রেখে যায়।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ মোর্শেদ আহমেদ চৌধুরী রাত সাড়ে আটটায় তার মৃত্যুর খবর নিশ্চিত করেন। এর আগে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বাবুল জানান, ওসমানী হাসপাতালে এক ছাত্রদল কর্মীর মৃত্যুর খবর তারা পেয়েছেন। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।

.
সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি